আতিকুর রহমান
প্রকাশঃ 5-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মডেল থানার পুলিশ।

 ঢাকা জেলার সাভার পৌরসভার অমরপুর এলাকা থেকে ৭ হাজার পিচ ইয়াবাসহ মোঃ রবিউল ইসলামকে (২০) নামের এক জনকে গ্রেফতার করেন মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২১ লক্ষ টাকা। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে।
শনিবার (৩ মে) দুপুরে পৌরসভার অমরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম সাভার পৌরসভার পোড়াবাড়ীর ছোট ওমরপুর এলাকার মৃত আমজাহার মন্ডলের ছেলে। পলাতক আসামী মোঃ রুস্তম আলী রুস্তম (৩৭) একই এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ জাকির আল আহসান এবং এসআই ইমরান হোসেন ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জনৈক মোঃ রুস্তম আলী রুস্তম-এর বসত বাড়ীতে দু’জন মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
বিষয়টি তাৎক্ষণিক সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশিক ইকবালকে অবগত করলে তিনি ঘটনা্থলেই ফোর্সসহ মোঃ রুস্তম আলী রুস্তম এর বসতবাড়ির উঠানে দু’জন মাদক ব্যবসায়ীকে দেখতে পায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামী মোঃ রবিউল ইসলামকে গ্রেফতার করেন। অপর আসামী মোঃ রুস্তম আলী (৩৭) একটি প্লাস্টিকের কৌটা ফেলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরে আটক আসামী রবিউল ইসলামের দেহ তল্লাশি করে তার ডান হাতের একটি শপিং ব্যাগের মধ্যে থাকা একটি প্লাস্টিকের কৌটার মধ্যে রক্ষিত নীল রংয়ের বায়ুরোধী জিপারযুক্ত ১৮টি প্যাকেটের মধ্যে রক্ষিত নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অপর পলাতক আসামী মোঃ রুস্তম আলীর ফেলে যাওয়া একটি শপিং ব্যাগের মধ্যে থাকা একটি প্লাস্টিকের কৌটার মধ্যে রক্ষিত নীল রংয়ের বায়ুরোধী জিপারযুক্ত ১৭ প্যাকেটের মধ্যে রক্ষিত নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ৭ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে দেশের বিভিন্ন অঞ্চল হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছে। পরে আটক আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ পিসিপিআর পর্যালোচনায় দেখতে পান, পলাতক আসামী মোঃ রুস্তম আলী রুস্তম এর বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে ৭টি মামলা রয়েছে আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের ইচ্ছায় বিয়ে পরিবারের ইচ্ছায় তালাক স্ত্রীর ঝড় বৃষ্টি উপ

1

চাঁপাইনবাবগঞ্জে রোজার মাসে বিক্রির জন্য মজুদ নিম্নমানের খাঁজ

2

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক ইনডোর ফুটসাল স্টেডিয়ামের উদ

3

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

4

সংবাদ সংগ্রহে বাধা ও হামলা, আহত দুই সাংবাদিক

5

সোনারায় ইউপি'র সাবেক চেয়ারম্যান তারাজুল এর কবর জিয়ারত করল

6

আওয়ামীলীগ নিজেদের কল্যানে কাজ করেছে : ড. মঈন খান

7

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার

8

একাদশের শিক্ষার্থীরা পাবে ৫০০০ টাকা ভর্তি সহায়তা, আবেদনের স

9

প্রথমবারেরমত বাগেরহাটে আসছেন জামায়াতে আমির, লক্ষাধিক মানুষের

10

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

11

জামালপুরে ৫ দফা দাবীতে অটোরিক্সা চালকদের ধর্মঘট

12

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

13

আজ ৬ ডিসেম্বর মুক্ত দিবস

14

ঈশ্বরদীতে জামায়াত এনসিপি মতবিনিময় উন্নয়ন ও আধিপত্যবাদবিরোধ

15

ভোলায় নির্বাচনী সহিংসতা ও প্রশাসনিক নির্লিপ্ততার অভিযোগে জাম

16

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিরি’র যৌথ উদ্যোগে মাইজভাণ্ডারে মনোবৈজ

17

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

18

মাদারীপুর সরকারি কলেজে-০৩ দিন ব্যাপি পিঠা উৎসব উৎযাপন

19

চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্

20