জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি

 মোরছালীন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিবৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের নিয়মিত স্কুলমুখী করতে আগামীকাল ২৮ ডিসেম্বর থেকে স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে।

কিশোরগঞ্জে উপজেলার ১৭৫টি বিদ্যালয়ের ২১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী কর্মদিবসগুলোতে প্রতিদিন এ কর্মসূচির আওতায় আসবে। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খাদ্য তালিকায় রয়েছে কলা, সিদ্ধ ডিম ও বোনরুটি। খাদ্য প্রস্তুত ও বিতরণের জন্য প্রতিটি স্কুলসংলগ্ন এলাকায় একজন করে ‘মাদার’ নিয়োগ দিয়েছে বাস্তবায়নকারী সংস্থা ইএসডিও।
ইএসডিও নীলফামারীর প্রজেক্ট কো-অর্ডিনেটর শামসুল ইসলাম জানান, সাপ্তাহিক রুটিন অনুযায়ী খাদ্য বিতরণ করা হবে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে শিক্ষার্থীদের খাবার দেওয়া হবে। এতে বিদ্যালয়ে উপস্থিতি ও ভর্তি বাড়বে বলে আশা করা হচ্ছে।
কিশোরগঞ্জ উপজেলার নবাগত ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাল ২৮ ডিসেম্বর সকালে কেশবা ইউনাইটেড মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্কুল ফিডিং কর্মসূচি চালু করবেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করবেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মাহমুদা মোসা. মাহমুদা খাতুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপাহারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

1

গলাচিপায় ৮শত পিস ইয়াবা ও নারীসহ দুই মাদককারবারির আটক

2

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নির্বাচনে জাল ভোট দিতে এসে যুবক আটক

3

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টারসমূহে অভিযান

4

ভাঙ্গুড়ায় সন্ধ্যা রাতে কৃষকের একটি ষাঁড় গরু চুরি, এলাকায়

5

ঘাটে ফেরি ভেড়াতে নদের খনন কাজে এলাকাবাসীর ক্ষোভ

6

রাস্তা নয়— যেন দুর্ভোগের মিছিল

7

জেলা প্রশাসকের উদ্যোগে শিক্ষায় উৎসাহের বার্তা

8

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

9

গলাচিপায় আমন উৎপাদনে রেকর্ড

10

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

11

পল্লী বিদ্যূৎ ডিজিএম এর স্বেচ্ছাচারীতা

12

ডিএনসিতে রনি–আমেনার দাপট

13

শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা কর্মীর মৃত্যু

14

নতুন পিয়াজের আমদানি

15

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

16

ধোবাউড়ায় মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

17

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব

18

সিএনজি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ ‎

19

এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি বগুড়া-০৪ আস

20