জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

হাতিয়ায় বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

মোঃ ফখরুল মোস্তফা 



নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে হাতিয়া দ্বীপ কলেজ মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে ২৫ জানুয়ারি সশরীরে নোয়াখালী সফরের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তারেক রহমান। তবে ওইদিন ফেনীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি দুপুর ৩টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় নোয়াখালী-লক্ষ্মীপুরসহ আশপাশের জেলার বিএনপির নেতাকর্মীরা অংশ নেবেন। ওইদিন তারেক রহমান ঢাকা অথবা চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনীতে গিয়ে জনসভায় যুক্ত হবেন।

এদিকে জনসভাকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। ফেনীতে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান বলেন, তারেক রহমানের বক্তব্য শোনার জন্য বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মী ও সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

হাতিয়ায় জনসমাবেশের বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেন, আগামী ২৬ জানুয়ারি নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। 

ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি হাতিয়াবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
তিনি আরও বলেন, দ্বীপ কলেজ মাঠে জনসভার আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ কর্মসূচি সফল করতে হাতিয়া উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণকে দলে দলে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। আশা করছি, সেদিন জনসভায় মানুষের ঢল নামবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে নারীদের সাথে উঠান বৈঠক

1

হাকিমপুরের গুমড়া মাদ্রাসার কর্মচারী নিয়োগে ৬০ লাখ টাকার বান

2

আজ ১১ ডিসেম্বর হিলি হানাদার মুক্ত দিবস

3

ঝালকাঠির বিনয়কাঠিতে রাস্তার নির্মাণের মালামাল ফেলায় দুটি মাম

4

ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অ

5

সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি সরাইলে অভিভাবকরা দুশ্চিন্তা

6

রাতের আঁধারে সাড়ে ৮ কোটি টাকার নিম্নমানের কাজে ফুঁসে উঠছে এল

7

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

8

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

9

কালিগঞ্জে সুন্দরবন সুরক্ষায় পলিথিন-প্লাস্টিক প্রতিরোধে দুইদ

10

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

11

সিরাজগঞ্জ-৩ বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন ফরম উত্তোলন

12

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

13

সাভারে ছয় খুনির আসামি সম্রাট গ্রেফতার

14

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশ বাসির কাছে দোয়া চেয়ে

15

সাপাহারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

16

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

17

বেনাপোল দিয়ে ভারত থেকে ১৩ হাজার ৫২৮ মেট্রিকটন চাল আমদানি

18

মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানালেন ওলামা দলের কেন্দ্রীয় নেতা ম

19

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

20