হাবিবুর রহমান খান পিয়াস
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাভারে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ২

সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) বিকাল ৬ টায় সাভার সিটি সেন্টারের পেছনে এই হামলার ঘটনা ঘটে। 
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। 
তিনি বলেন, আটক ব্যক্তিরা হলেন আল আমিন ইমন(২৬) এবং শাওন আহমেদ(২৫)।
হামলায় আহত সাংবাদিক সোহেল রানাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
স্থানীয় সাংবাদিক ও সাভার উপজেলা সাংবাদিক সমিতির সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন, আহত অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিৎসকের পরামর্শে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক তাঁর মাথার সিটি স্ক্যান করা হয়েছে।
ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘ সাংবাদিক সোহেল রানার ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। আমরা তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
জানা গেছে, শনিবার বিকেল ৪ টা ২৬ মিনিটে সাংবাদিক সোহেল রানার ব্যক্তিগত মোবাইলটি সার্ভিসিং করার উদ্দেশ্যে সাভার সিটি সেন্টারের পেছনে ইসলাম প্লাজার দ্বিতীয় তলায় অপ্পো মোবাইল সার্ভিসিং সেন্টারে যান। দুই সপ্তাহ পর মোবাইল সার্ভিসিং করার জন্য সময় লাগবে বলে সার্ভিস সেন্টারের পক্ষ থেকে জানানো হয়। 
বেশিদিন সময় লাগার কারণে অনলাইনে অর্ডার করে আবাদত চলার জন্য বাইরে মোবাইল সার্ভিসিং করার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে নিউ মার্কেটে গেলে সেখানে তার সিমটি দেখতে না পেয়ে কিছুক্ষণ পর পুনরায় অপ্পো সার্ভিসিং সেন্টারে ফিরে গিয়ে অপ্পো মোবাইল সার্ভিসিং সেন্টারে কর্মরত শাওন আহমেদ সিমটি আছে বলে জানায়। তবে সিমটি দেওয়ার জন্য অনুরোধ করলে পরের দিন আসতে বলা হয়।
পরবর্তীতে তাদের একটি মোবাইল নম্বর চেয়ে পরেরদিন আসতে চাইলে তারা দুইজন সোহেল রানার ওপর উত্তেজিত হয়। 
কথাবার্তার এক পর্যায়ে আল আমিন ইমন ও শাওন আহমেদ মিলে সোহেল রানার ওপর এলোপাতড়ি মাথায় কাচের গ্লাস দিয়ে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে হামলা চালায়। পাশের সড়কে নিয়ে ব্যাপকভাবে পিটিয়ে আহত অবস্থায় ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

1

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

2

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি মির্জা ফখরুল

3

কাউখালীতে যৌথবাহিনির অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

4

সরাইল ও আশুগঞ্জে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী: এস এন তরুণ দে'

5

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালিত,

6

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

7

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

8

ঘাটাইলে ধানের শীষের পক্ষে বিএনপির জনসভা অনুষ্ঠিত

9

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

10

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

11

ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠে ত্রিমুখী লড়াইয়ের জন্ম নিয়েছে

12

লোহাগড়ায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা

13

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

14

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

15

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

16

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

17

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিজিবির হাতে বিএসএফ

18

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

19

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

20