জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিকতা

মুহাম্মদ নাসীর উদ্দিন 
 
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের দারুল উলুম হাফিজিয়া কওমী মাদ্রাসার নাজেরা শাখার ছাত্র ওসমান মল্লিকের পায়ে শিকল বেঁধে পাঠদান করা হচ্ছে। শিশু ওসমানের কাছে শিক্ষাগ্রহন  করা আনন্দের বিষয় নয়, চরম পাশবিকতার স্মৃতি। শিশু ওসমানের পায়ে শিকল স্মরন করিয়ে দেয় ফ্যাসিজমের স্মৃতি। ওসমান কোন শিক্ষার্থী নয়, যেনো কুখ্যাত কোন আসামী।

কওমী মাদ্রাসার নাজেরা শাখার আবাসিক ছাত্র ছয় বছরের শিশু ওসমান মল্লিক। ইতোপূর্বে শিক্ষা নামক নিরানন্দ অমানবিক পরিবেশ থেকে রক্ষা পেতে দুইবার মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি গিয়েছিল। এমন অভিযোগে শিশুটির পায়ে শিকল দিয়ে তালাবদ্ধ করে জবরদস্তি শিক্ষা দিচ্ছে। শিকলে তালাবদ্ধ করার কারনে শিশুটির পায়ে অসহনীয় ব্যথা হয় কিন্তু তাতে কোনো পাষন্ডের মন গলে না। সে স্বাভাবিক চলাফেরা করতে পারে না।

যখন অন্য শিশুরা দৌড়াদৌড়ি করে তখন ওসমান থাকে শিকল বন্দী। এ নিয়ে অবুঝ  সহপাঠীরাও তামাশা করে। তবুও একজন শিশুর সাথে আদর, স্নেহ,  মমতা, তার কি সমস্যা, সমস্যা সমাধানের উপায় কি? তা কোন রকম বিবেচনা না করে মাদ্রাসা কর্তৃপক্ষ শিশু ওসমান মল্লিকের পায়ে শিকলে বেঁধে এভাবেই জবরদস্তিজ্ঞান গলদ করন করাচ্ছেন।

আধুনিক বিশ্বায়নে অধিকাংশ কওমি মাদরাসা শিক্ষা পদ্ধতি, শিক্ষকদের পাশবিক মানসিকতা, শিক্ষার্থীদের প্রতি শারীরিক, মানসিক নির্যাতনসহ আরো অনেক অভিযোগ রয়েছে।

শিশু ওসমানের প্রতি নির্মমতার সংবাদ পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। পরে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারকে অবহিত করলে তিনি ধাওয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পুলিশকে ঘটনাস্থলে পাঠানোর পর শিশু ওসমান মল্লিক পায়ের শিকল মুক্ত হয়।

শিশু ওসমান শিকলমূক্ত হলো। কওমি মাদরাসায় পাঠদানের এই পাশবিকা কি বন্ধ হবে? দেশকে সামনে এগিয়ে নিতে হলে কওমি মাদরাসাগুলোকে আধুনিক শিক্ষা ব্যবস্হার আওতায় আনতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ তিনজন আটক

1

সিএনজি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ ‎

2

সাংবাদিকদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি সম্ভাব্য প্রার্থী

3

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভি

4

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

5

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

6

গ্যাস সংযোগ পাবেন শিল্পমালিকরা

7

ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে উৎসবের আমেজ, শুরু নির্বাচনী মাঠের প্রচ

8

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন স্মারক

9

বেনাপোল স্থলবন্দরে ৫ শতাংশ মাশুল বৃদ্ধি কার্যকর, হতাশ ব্যবসা

10

ভোলায় নির্বাচনী সহিংসতা ও প্রশাসনিক নির্লিপ্ততার অভিযোগে জাম

11

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

12

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

13

সাতক্ষীরার বাজারে উঠেছে দেশীয় প্রজাতির আম

14

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

15

নারায়ণগঞ্জ-৫ আসনে ‘স্বৈরাচারের দোসর’ প্রার্থী গ্রেপ্তারের দা

16

শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার

17

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বি

18

দক্ষিণ ফুলবাড়িয়ার তিনটি ইউনিয়নবাসির দুর্ভোগের কারণ একটি ব

19

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

20