জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রেফতার

 শফিকুল ইসলাম

জামালপুরে এক হাজার তিনশত এক বোতল বিদেশী মদ, ১টি ট্রাক ও নগদ অর্থসহ ৩ জন মাদকচক্রের সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডর মেজর আসিফ আল রাজেক। গ্রেফতারকৃতরা হলেন শেরপুরের ঝিনাইগাতী থানার মো: মিনাল মিয়া (৩২), রিয়াদ হোসেন (২৮) ও নুরুল আমিন (৩৪)।

জামালপুর র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডর মেজর আসিফ আল রাজেক জানান,  শুক্রবার (২৩ জানুয়ারী) রাতে  গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার টু বকশীগঞ্জগামী পাকা রাস্তার উপর চেক পোস্ট স্থাপন করা হয়। পরে অনুমানিক রাত সাড়ে আটটার দিকে চেকপোস্টে বিদেশী মদ বহনকৃত ট্রাকটিকে সিগন্যাল দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকে অবস্থানরত মাদক কারবারিরা কৌশলে পালানোর চেষ্টা করলেও তাদেরকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা ট্রাকে অবৈধ বিদেশী মদ থাকার কথা স্বীকার করে। ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে রাখা ১ হাজর ৩শত ১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত ট্রাক, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ অর্থ ৯৬ হাজার ৮শত ৫ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৭০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর র্কাযক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

1

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

2

‎ভাঙ্গুড়ায় সাংবাদিক নাহিদ কে হুমকি ও হামলা, থানায় জিডি

3

প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার অভিযোগে

4

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

5

ঢাকা-৫ আসনে জামায়াত জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

6

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

7

টুঙ্গিপাড়ায় জন্মদিন পালন করাকে নিয়ে দুই পক্ষের মারামারি, আহত

8

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ

9

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

10

হাদির হত্যাকাণ্ডে জামায়াত শিবিরের ইঙ্গিত দাবি ফয়সাল করিমের

11

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

12

চৌদ্দগ্রামে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার সংবাদে

13

ইউএনও মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে লোহাগাড়ায় সমন্বয় সভা

14

চট্টগ্রামে ৮ দলের সংবাদ সম্মেলনে জামায়াত নেতা মাওলানা মুহাম্

15

সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়ে ত্রিশালে মহড়া

16

দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জবর দখলের অভিযোগে

17

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল

18

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

19

স্বপ্নপূরণ ফাউন্ডেশনের আশ্রয়ন প্রকল্প থেকে চৌদ্দগ্রামে অসহ

20