মোঃ আবীর হাসান
প্রকাশঃ 7-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাভারে মেট্রো রেলের ডিপোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঢাকা জেলার সাভারে মেট্রো রেলের ডিপোতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।মঙ্গলবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুর যাদুরচর এলাকায় মেট্রোরেল ডিপোতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বলেন, যাদুরচর এলাকায় সরকার মেট্রোরেল ডিপোতে শত শত বিঘা জমি অধিগ্রহণ করেন। পরে কয়েকটি পরিবারের জায়গা অধিগ্রহণ করা হলেও ওই জমিতে থাকা বসত বাড়ির মালিকরা জমি থেকে বাড়ি সড়িয়ে নেননি। একাধিক বার তাদেরকে নোটিশ প্রদান করা হলেও তারা গায়ের জোরে সেখানে বসবাস করে আসছিলো। এঘটনায় মঙ্গলবার দুপুরে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ বাসা-বাড়ি ভেকু দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এসময় সেখানে মেট্রোরেলের জমিতে জালালাবাদ মেটাল কারখানার মূল গেটসহ কিছু অংশ ভেঙে দেওয়া হয়।এসময় উচ্ছেদ অভিযানে মেট্রোরেলের উর্ধ্বতন কর্মকর্তাসহ থানা পুলিশ ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও

1

মঠবাড়িয়া'য় সুন্দরবন সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

2

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ

3

সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স মালিকদের কর্ম বিরতি কর্মসূচী স

4

ভোলাহাটে কোটি কোটি টাকার রেশম প্রকল্পের অর্থ আত্মসাতের ব্যাপ

5

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

6

শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দ

7

পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

8

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

9

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

10

সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবদলের আহবায়ক কায়েস ভাইয়ের জন্মদিনে শু

11

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উজানচর দোয়ার মাহফিল

12

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

13

স্বাস্থ্য সেবায় মানুষের পাশে থাকবে ডাক্তার,

14

বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ অনুষ্ঠিত

15

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

16

সাংবাদিক আবদুল কাদিরের জানাজা ও দাফন সম্পন্ন

17

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোলে বন্দর হ্যান্ডেলি

18

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্র

19

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প

20