জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি

মোঃ পারভেজ মিয়া

গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম.মঞ্জুরুল করিম রনি নির্বাচনী আচরণবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল  সোমবার বিকাল ৪টার দিকে  গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের নিকট তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচনী আইন অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার সময় তাঁর সাথে মাত্র ৫ জন দলীয় নেতা উপস্থিত ছিলেন। বিধিমালা যথাযথভাবে অনুসরণ করায় রিটার্নিং কর্মকর্তা প্রার্থী মঞ্জুরুল করিম রনিকে ধন্যবাদ জানান।

এর আগে সকাল থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশ এলাকায় ভিড় করতে থাকেন। মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটির প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানের পুত্র এম. মঞ্জুরুল করিম রনি স্থানীয় একটি ক্লাবে দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের  নিয়ে মোনাজাতে অংশ নেন।

মোনাজাত শেষে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত তাঁর সাথে এলেও, আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে রনি মাত্র ৫ জন দলীয় নেতাকে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করেন।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় অন্যদের মধ্যে রনির সাথে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, প্রবীণ আইনজীবী সুলতান উদ্দিন, গাজীপুরের পিপি এ্যাড. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন ও গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এ্যাড মেহেদী হাসান এলিস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি সরাইলে অভিভাবকরা দুশ্চিন্তা

1

কালিয়াকৈরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

2

বিয়ে-তালাক, উত্তরাধিকারে সমান অধিকার দেওয়ার সুপারিশ

3

নবাবগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার, আইন-শৃঙ্খলা রক্ষায় পেশা

4

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

5

সম্ভাব্য প্রার্থীর তালিকায় বাদ পড়লেন তৃণমূল থেকে উঠে আসা আলো

6

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

7

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

8

বরিশাল-৫ বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের শুভেচ্ছা

9

২৮ নভেম্বর পথসভা সফল করতে মনিরামপুর উপজেলা বিএনপির ব্যাপক প্

10

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

11

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

12

ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার ডাঃ শেখ শহিদুল ইসলাম ভূয়া

13

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

14

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

15

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

16

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

17

শৈলকুপায় ট্রাক নদীতে চালক ও হেলপার নিহত ২

18

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

19

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

20