জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক আবদুল কাদিরের জানাজা ও দাফন সম্পন্ন

মোঃ মশিউর রহমান
পার্বতীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কালের কণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি এবং সিনিয়র সাংবাদিক আবদুল কাদির আর নেই—(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ চার দশকের অধিক সময় ধরে সাংবাদিকতার মাধ্যমে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপনকারী এ প্রবীণ সাংবাদিক শনিবার (২৯ নভেম্বর) সকাল ৭টায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্র জানায়, সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে হঠাৎ মাথা ঘুরে তিনি রাস্তায় পড়ে যান। পরে জানা যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মূলত কুড়িগ্রাম জেলার চররাজিবপুর উপজেলার কোদালকাঠিচর ইউনিয়নে জন্মগ্রহণ করলেও তিনি দীর্ঘদিন ধরে পার্বতীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড ধুপিপাড়া মহল্লায় স্থায়ীভাবে বসবাস করছিলেন।
মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ২ কন্যা, স্ত্রীসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ব্রাদার্স লাইব্রেরি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্বতীপুর শাখার স্বত্বাধিকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর সততা, নীতিনিষ্ঠা ও নিবেদিতপ্রাণ কর্মশক্তির কারণে সহকর্মী সাংবাদিক মহল, স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের মানুষের মাঝে তিনি অত্যন্ত সম্মানিত ছিলেন।
শনিবার বাদ আছর শহীদ ময়দানে জানাজা শেষে তাঁকে আব্বাস পাড়া কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পার্বতীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
১৯৮০ দশকে সাংবাদিকতা জীবন শুরু করা আবদুল কাদির সর্বশেষ দৈনিক কালের কণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পার্বতীপুর প্রেসক্লাব দ্বিবার্ষিক নির্বাচনে তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

1

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

2

বাউফলে একসঙ্গে সেই পাঁচ সন্তানের জন্ম দেওয়া মা-বাবা অ'ভাব-অন

3

ভোলাগঞ্জে সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

4

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

5

ধামইরহাটে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

6

গোলাপগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২

7

ভোলা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের পূর্ব

8

নোয়াখালীতে বিএনপি নেতা ফখরুলের পদবী নিয়ে বিভ্রান্ত নেতাকর্

9

দাঁতভাঙ্গা কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

10

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

11

নতুন ওসির সাথে এনসিপির সুলতান মোহাম্মদ জাকারিয়ার সৌজন্য সাক্

12

শিক্ষকতা পেশা ত্যাগনির্ভর, পছন্দের নয়

13

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

14

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

15

দিনাজপুরে কৃষির নবযুগ

16

নান্দাইলে মহান বিজয় দিবসের র‌্যালিতে বিএনপি’র প্রার্থীতা বাত

17

গাজীপুরে আজকে থেকে প্রায় ১ বছর আগে ৩০৮৫ টি খুন যা গত বছরের

18

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

19

কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ির ভয়াবহ দুর্ঘটনা

20