মিহিরুজ্জামান
প্রকাশঃ 29-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারের দাবীতে এবং সাবেক সরকারের আজ্ঞাবহ দলীয় বিচারকদের অপসারণের দাবীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ২৯ এপ্রিল সকাল ১০টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পিপি এড.শেখ আব্দুস সাওার।
বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড সৈয়দ ইফতেখার আলী, সংগঠনের সাবেক সদস্য সচিব এড. তোজাম্মেল হোসেন তোজাম, সাধারণ সম্পাদক এড. এএসএম আশরাফুল আলম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এড. এবিএম সেলিম, জিপি এড.অসীম কুমার মন্ডল, বিশেষ পিপি এড.শেখ আলমগীর আশরাফ, এড. মো. মোস্তফা জামান,এড.কামরুজ্জামান ভুট্টো, এড. মো. নুরুল ইসলাম, এড. নুরুল আমিন, এড. মোঃ জিয়াউর রহমান, এড. সোহরাব হোসেন বাবলু, এড. মিজানুর রহমান বাপ্পী, এড. আবু সাইদ রাজা, এড. ফিরোজ আহমেদ, এড. শাহরিয়ার হাসিব, এড. আরিফুর রহমান আলো, এড. নজরুল ইসলাম, এড. সাইফুল ইসলাম সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, বিচার বিভাগকে ধ্বংস করার মূল হোতা সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক এড.আকবর আলী সভা পরিচালনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্সটাগ্রাম স্টোরি অটো শেয়ার হবে হোয়াটসঅ্যাপে

1

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনু

2

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

3

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

4

কাউখালীতে যৌথবাহিনির অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

5

ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরত

6

মহেশখালী থেকে পাকুন্দিয়া ও কটিয়াদীর ৫ ছাত্রলীগ নেতা গ্রেফতার

7

বরগুনার তালতলীতে জলবায়ু কর্ম দিবস উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ

8

মানবাধিকার কর্মী এনসিপি নেতা এড,মাহবুবকে এমপি নির্বাচিত করতে

9

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

10

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

11

কাশ্মীরে হামলা, মোদিকে ট্রাম্পের ফোন

12

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

13

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্র

14

পাঁচবিবিতে এম,এ গফুর এর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষ

15

লক্ষ্মীপুর -২ গনঅধিকার পরিষদে প্রার্থী আবুল বাশারের মনোনয়ন দ

16

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

17

স্বামীর জন্য ভোট চাইতে হাতিয়ায় গ্রামে গ্রামে যাচ্ছেন হান্নান

18

দিনাজপুরে সড়ক দখলমুক্ত অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান

19

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

20