মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ৬০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে ৬০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়া হোসেন মণ্ডল পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উক্ত এলাকার সাঈদ প্রামানিকের ছেলে রাকিব প্রামানিক (৩০) ও গোলাম মহিউদ্দিনের ছেলে মো. জানে আলম রিপন (৩৩)।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত  ৪টার দিকে এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে আইয়ুব মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬০ পুরিয়া হেরোইন।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত রাকিব প্রামানিকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মারামারিসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলার চার্জশিট ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছে।
এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, এলাকার মাদক ও অপরাধ দমনকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচি

1

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

2

পার্বতীপুরে চ্যানেল এস এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

3

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়ন সংগ্রহ

4

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

5

নোয়াখালী সুপার মার্কেটে স্বর্ণের দোকান চুরি, ৯ ভরি স্বর্ণালং

6

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

7

আজ টিভিতে যা দেখবেন (২৩ এপ্রিল ২০২৫)

8

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কু

9

পুকুর দখলকে কেন্দ্র করে ত্রিশালে রক্তক্ষয়ী সংঘর্ষ

10

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

11

চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ৮ দলের

12

শিবনাথ শাহা ব্রিজটি মরণ ফাঁদে পরিনত

13

টুঙ্গিপাড়ায় মুরগি দেওয়ার প্রলোভনে প্রতারণা

14

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

15

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

16

সরাইলে সিএনজি স্টেশনে দেড় লাখ টাকা জরিমানা।

17

সিরাজগঞ্জ-৩ বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন ফরম উত্তোলন

18

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

19

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২

20