মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

যশোরে ইজিবাইক চালক খুন

চুড়ামনকাটিতে এক ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। পরে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ডাবলু (৬৫) যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ডাবলু পেশায় একজন ইজিবাইক চালক। প্রতিদিনের মতো শনিবার সকালে ইজিবাইক চালাতে বের হন তিনি, কিন্তু সেদিন আর বাড়ি ফেরেননি। সন্ধ্যায় স্থানীয়রা চুড়ামনকাটি বাজারসংলগ্ন ব্র্যাক অফিসের কাছে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন ডাবলু। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে তার ইজিবাইকটি নিয়ে পালিয়ে গেছে বলে সন্দেহ করছে পুলিশ।
এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, "ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও তদন্তে অংশ নেন। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।"
নিহতের পরিবার জানায়, ডাবলু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী জানান, ডাবলু একজন শান্ত ও নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। তার সঙ্গে কারো কোনো শত্রুতা বা বিরোধ ছিল না। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

1

বিনাসরিষা - ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

2

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থী আবিদুরের মনোনয়নপত্র দাখিল

3

এক মিনিট বিলম্বে মনোনয়ন না নেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনে আব

4

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

5

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক রেজা ও সদস্য সচিব খালেদ

6

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

7

বাঞ্ছারামপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর পুনঃ কমিটি গঠন ও শপথ

8

আশাশুনির ঐতিহ্যবাহী বড়দল বাজারের বেহাল দশা : দ্রুত সংস্কারের

9

দারুল ইরফান একাডেমিতে ২ দিনব্যাপী ফলাফল ঘোষণা ও পুরস্কার বিত

10

পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব/ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে

11

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে বাড়িতে ফেরলেন প্রবাসী মো

12

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

13

রাতের আঁধারে সাড়ে ৮ কোটি টাকার নিম্নমানের কাজে ফুঁসে উঠছে এল

14

হোসেনপুরে শহীদ জিয়ার নামে স্লোগান দেয়ায় ইউএনও'র রাগান্বিত

15

সখিপুরে আওয়ামী সাবেক এমপির ডিও লেটারে পদায়ন

16

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

17

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

18

নৌবাহিনীর বিশেষ অভিযানে কয়রায় মাদক কারবার আটক

19

ইউরোপের স্বপ্ন দেখিয়ে যুবকদের মৃত্যু ফাঁদে ফেলছে লিবিয়া প্

20