জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

 গাজী মাহমুদ পারভেজ 

 মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা রওজাতুল উলুম মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১ ডিসেম্বর বিকাল ৩টায় মাদ্রাসার উদ্যোগে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মাদ্রাসার হাফেজ ও শিক্ষার্থীরা পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরে আলেম-উলামাদের নেতৃত্বে বেগম জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকেরা জানান, মানবিক সহমর্মিতার জায়গা থেকে তারা এ দোয়া মাহফিলের আয়োজন করেছেন এবং ভবিষ্যতেও দেশনেত্রীর সুস্থতার জন্য নিয়মিত প্রার্থনা অব্যাহত থাকবে।

মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো: মহিউদ্দিন। তিনি তার বক্তব্যে মাদ্রাসা কর্তৃপক্ষ ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের বৃহত্তর স্বার্থে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

মো: মহিউদ্দিন আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই ব্যাকুল। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন; দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও কল্যাণের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার সুস্থতা দেশে শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”

তিনি আশা প্রকাশ করেন, দোয়া ও প্রার্থনার এ উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে এবং পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করবে।

দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় আবারও প্রার্থনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে নাশকতা

1

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

2

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

3

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

4

লাউয়াছড়ায় রেললাইনের স্পিপারফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা দুর্ব

5

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস, অল্পের জন্য

6

চট্টগ্রাম১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

7

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

8

দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি জোরদার

9

সিলেটে প্রবাসী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি

10

নোয়াখালী-০১ (চাটখিল সোনাইমুড়ি) আসনে প্রার্থিতার ঘোষণা দিলে

11

খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

12

দিনাজপুর-৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত স্বতন্ত্র প্র

13

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার

14

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্

15

বেগম জিয়া সবার মাঝে আজীবন উজ্জল নক্ষত্র হয়েই থাকবেন: মিনু

16

দক্ষ কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরন উদ্দেশ্যে মানববন্ধন

17

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার ৩

18

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

19

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

20