মুক্তাগাছার ৭নং ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামের মোঃ রামিম (১২) নামের ৬ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানা গেছে মোঃ রামিম চারিপাড়া গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনর ছেলে, সোমবার ২৬/৫/২০২৫ আনুমানিক দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যান। রামিম গাবতলী উচ্চ বিদ্যালয়ের ৬ঠ শ্রেণীর ছাত্র স্কুল থেকে বাড়ি যেয়ে, মায়ের কাছে ভাত খেতে চাইলে, মা বলে তুমি নিজে ভাত নিয়ে খাও, ভাত খাওয়া শেষ করে তার ঘরে থাকা তাতাল (ইলেকট্রিক যন্ত্র)দিয়ে মেকানিক কাজ করতে যায় তখন তাতাল (ইলেকট্রিক যন্ত্র) থেকে শরীরে শক লাগে ঘটনাস্থলে রক্ত শুন্য হয়ে মারা যায় রামিম রামিমের এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে আনুমানিক দুই বছর আগে রামিমের এক ভাই পানিতে ডুবে মারা যায়, তার পর প্রায় এক বছর পর রামিমের বাবা মারা যায়! এখন রামিমের শুধু মা আর এক বোন আছে রামিমের পরিবারে এখন কোনো পুরুষ মানুষ নেই! একমাত্র ছেলে হারিয়ে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে।
মন্তব্য করুন