জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

মো: ফখর উদ্দিন 

নোয়াখালীর সদর উপজেলায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে উপজেলার দত্তবাড়ি মোড় এলাকার এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স নীড় এন্টারপ্রাইজে এই অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়।
অভিযান সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি রোধে উপজেলার দত্তবাড়ি মোড় এলাকার এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স নীড় এন্টারপ্রাইজে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১২ কেজির গ্যাস সিলিন্ডার ১ হাজার ২৫৩ টাকার পরিবর্তে ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। এছাড়া দত্তেরহাট এলাকার মেসার্স স্ট্যান্ডার্ড বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও উৎপাদিত কেকের মোড়কে মেয়াদ উল্লেখ না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো.আছাদুল ইসলাম বলেন, অর্থদণ্ডের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। একই সাথে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অন্যান্য দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য ও জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশগ্রহণ করে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।  

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি

1

খালিশপুরে ওব্যাট জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

2

মাদারীপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

3

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

4

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

5

জামিনে বের হয়ে অসি ও এস আইর বিরুদ্ধে কোটে মামলা করে ভুক্তভুগ

6

চাঁপাইনবাবগঞ্জের শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ

7

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

8

ভ্যানে এসে মনোনয়নপত্র জমা দিলেন ঠাকুরগাঁও সদর ১আসনের জামায়াত

9

ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে হাতীবান্ধায় জামায়াত কর্

10

জামালপুরে সাধারণ মানুষ ও পরিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে ছাত্রদ

11

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্

12

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

13

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

14

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

15

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমা

16

সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের অ্যাডভোকেসি বিষয়ক দুই দ

17

লক্ষীপুর ২ আসনে জামাতের মনোনয়ন দাখিল

18

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

19

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

20