মাদক সেবন, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—মুখপাত্র ফাতেমা খানম লিজা, যুগ্ম সদস্য সচিব আবুল বাছির নাঈম এবং সংগঠক শাহরিয়ার সিকদার।
গত শনিবার (১৭ মে) সন্ধ্যায় মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের বহিষ্কার করা হয়।
লিজার ধূমপান ও অসামাজিক কার্যকলাপের ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক সৃষ্টি হয়। অন্যদিকে, বন্দর ও ডবলমুরিং থানায় দায়ের হওয়া চাঁদাবাজির অভিযোগে নাঈম ও শাহরিয়ারকে বহিষ্কার করা হয়।
মহানগর সদস্য সচিব নিজাম উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে শোকজ করা হলেও কেউ সন্তোষজনক জবাব দেননি। তবে শোকজের বিষয়টি অস্বীকার করেছেন লিজা।
মন্তব্য করুন