জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন

মোঃ শাহাদাৎ হোসেন 
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা পল্লীবিদ্যুৎ দিঘীরপাড় এলাকায় টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১ ডিসেম্বর ২০২৫ ইং) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অধিকাংশ শ্রমিক ও বাসিন্দা কর্মস্থলে যাওয়ার পর হঠাৎ একটি কক্ষে বিকট ১টি শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কয়েক মিনিটের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে কলোনিতে। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে আসে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে কাজ শুরু করে। আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের, আলীকদমে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা

1

মিঠাপুকুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

2

টাংগাইলের নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশী

3

হোসেনপুর-গফরগাঁও মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

4

রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী বগুড়ায় গ্রেপ্ত

5

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

6

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

7

ভাঙ্গুড়ায় ৫'শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান, সরিষা, শাকসবজির

8

ঘাটাইলে ফুটপাত দখল করে দোকান

9

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

10

অষ্টগ্রামে সৌন্দর্য বিনষ্ট করার প্রতিযোগিতায় এগিয়ে আছেন সি

11

জনসমুদ্রের মোহনায় শেষ বিদায়ের যাত্রায় জিয়ার স্মৃতি ছাপিয়ে ইত

12

মঠবাড়িয়ার কৃতি সন্তান ২৬ তম প্রধান বিচারপতি

13

সাধারণ মানুষের প্রার্থী: ক্ষমতার নয়, বিশ্বাসের রাজনীতিতে নাজ

14

ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা -আখাউড়ায়) জনমনে জনপ্রিয় কবীর আহমেদ ভু

15

অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের জে

16

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমা

17

পাবনা ০৩আসনে ধানের শীষ না পেয়ে গণঅধিকারের ট্রাকে বিএনপি নেতা

18

গোপালপুরে যমুনা নদীর চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

19

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

20