জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ দুই নারী চোরাকারবারি আটক

সুমন আহমদ খান 

 সিলেটের দক্ষিণ সুরমা থানার চন্ডিপুল এলাকা থেকে ভারতীয় পণ্যসহ দুই নারী চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক নারীরা হলেন—যশোর জেলার বেনাপোল থানার ভবেরবের এলাকার আব্দুল সাত্তারের স্ত্রী লিপি খাতুন (৪০) এবং যশোর জেলার কোতোয়ালি থানার রায়নগর এলাকার রুবেল হাওলাদারের স্ত্রী হাসিনা খাতুন (২৪)।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় পণ্য চোরাচালানের অভিযোগে দক্ষিণ সুরমা থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার চন্ডিপুল এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় কিটকেট চকলেট ও পন্ডস ক্রিমসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৮ হাজার ৩৭৫ টাকা।
আটককৃত নারীদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুকর পালন করে লাভবান হচ্ছেন গারো সম্প্রদায়ের মানুষ

1

পুত্র বধুর লোহার রডের আঘাতে শ্বশুর জখম

2

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

3

‎গাবতলী মডেল থানায় সহকারী সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে পদ

4

পোরশায় ভোট গ্রহণ কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট

5

কলাপাতার ভাঁজে শত বছরের ঐতিহ্য

6

মহেশখালীতে বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের মনোনয়নপত্র দাখিল

7

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

8

নালঘর হিলফুল ফুজুল যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে, তাফসীরুল

9

জঙ্গি হামলায় ঝালকাঠির দুই বিচারক হত্যার ২০ তম বছরে শোক শ্র

10

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম

11

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

12

নাসির নগরে শীতের আগমনে লেপ- তোষক তৈরীর কাজে বাড়ছে ব্যস্ততা

13

রায়গঞ্জে বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক ঐক্যই চেতনা চেতনাই উন্

14

মায়ের কোলে কারাগারে গেল তিন মাসের শিশু মুসকান

15

পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্টের ফাইনা

16

ঝিনাইদহে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দা

17

‎কুষ্টিয়া দৌলতপুরে তাজা মোটর শেল উদ্ধার

18

প্যারোলে মুক্তি পেয়ে ফুলছড়িতে বড় বোনের জানাজায় ছোট ভাই

19

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশ বাসির কাছে দোয়া চেয়ে

20