আবদুর রউফ আশরাফ
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইসলামী কর্নার উদ্বোধন

পূবালী ব্যাংক বানিয়াচং শাখায় ইসলামী কর্নারের শুভ উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় গ্রাহকরা শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১১ ঘটিকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সিলেট অঞ্চলের প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৈাধুরী মোঃ শফিউল হাসান। পূবালী ব্যাংক বানিয়াচং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নোমান মিয়ার সভাপতিত্বে ও ডেপুটি জুনিয়র অফিসার মোঃ মিলাদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মুশফিকুর রহমান, হবিগঞ্জের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আবু হাসান মোঃ কামরুজ্জামান, হবিগঞ্জের শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস, বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, বানিয়াচং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, শায়েখ মাওলানা আব্দুল ওয়াদুদ, মুফতি মাওলানা নাসির উদ্দিন সৌরভ, ব্যবসায়ী মতিউর রহমান, সামছুর রহমান প্রমুখ। 
প্রধান অতিথির বক্তব্যে চৈাধুরী মোঃ শফিউল হাসান বলেন, গ্রাহকদের ইসলামী মূল্যবোধ ও নীতি মেনে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য পূবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দেশে ইসলামী ব্যাংকিং সেবার চাহিদা ক্রমবর্ধমান, এবং সেই চাহিদা পূরণের লক্ষ্যে পূবালী ব্যাংক দেশের সকল শাখায় ইসলামী ব্যাংকিং কর্নার স্থাপন করেছে।  
তিনি আরও উল্লেখ করেন, এই কর্নারের মাধ্যমে গ্রাহকরা আধুনিক প্রযুক্তি ও নিরাপদ ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে ইসলামী নীতিমালা অনুযায়ী তাদের লেনদেন পরিচালনা করতে পারবেন। আমরা আশা করি, দেশের প্রতিটি অঞ্চলে এই সেবা পৌঁছে দিয়ে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিংয়ে একটি মানদণ্ড স্থাপন করবে। 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, ব্যবসায়ী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা পূবালী ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, এই সেবা এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
পরে প্রধান অতিথি ফিতা কেটে ইসলামী কর্নারের শুভ উদ্বোধন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জের মনাকষা বাজারে আবর্জনার স্তূপ, জনদূর্ভোগ বৃদ্ধি

1

দিনাজপুরে পুলিশে নতুন দিগন্ত

2

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

3

নাগেশ্বরীতে জাতীয় পার্টি অফিস এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনু

4

তারাগঞ্জে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

5

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

6

সাংবাদিক সোহেলের পিতার মৃত্যুতে আনোয়ারা সাংবাদিক সমিতি’র শোক

7

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

8

মাগুরায় সাংবাদিককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করার অভিযোগ

9

বিএনপির এবং জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

10

হবিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় একজন কাউন্সিলর পদপ্র

11

নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী

12

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

13

ইতিহাসের দুই সমান্তরাল পথ মিশে যাচ্ছে এক মোহনায়

14

ঝিনাইদহের ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটে

15

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

16

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

17

বগুড়ার শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

18

কালিয়াকৈরে মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ

19

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

20