জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত জোটে অস্বস্তি, লোহাগাড়ায় এলডিপি নেতাকর্মীদের দলত্যাগ

মনির আহমদ আজাদ 


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপিশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (২১ জানুয়ারিরাত ১০টায় উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফুল দিয়ে এলডিপি থেকে আগত নেতাকর্মীদের বরণ করে নেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বড়হাতিয়া ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি মোশফিসাংগঠনিক সম্পাদক এনামুল হকগণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের নুরুল আলমলোহাগাড়া সদর ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি ফরিদুল আলমসাধারণ সম্পাদক নুরুল আলম এবং উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের শাহ আলমসহ আরও বহু নেতাকর্মী।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়াআসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরীএস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরীদক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরীদক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মুজিবুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নবাগত নেতাকর্মীরা জানানদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিই একমাত্র দল যারা গণমানুষের কথা বলেজনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় অবস্থান নিয়েছে। এলডিপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানবিশেষ করে জামায়াতের সঙ্গে জোটের বিষয়টি অনেক কর্মী-সমর্থকের মধ্যে বিভ্রান্তি ও অস্বস্তি সৃষ্টি করেছে। ফলে তারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ ও আদর্শিক অবস্থান বিবেচনা করে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতেএটি শুধু দলবদল নয়বরং জনভিত্তিক রাজনীতির প্রতি মানুষের আস্থার প্রতিফলন। দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় বিএনপি যে এখনো সাধারণ মানুষের আশা-ভরসার ঠিকানাএই ঘটনা তারই প্রমাণ। লোহাগাড়ায় এলডিপির এ ভাঙন বিএনপির সাংগঠনিক শক্তিকে যেমন আরও সুসংহত করবেতেমনি দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে বলা যায়, বিএনপির প্রতি জনগণের আস্থা ও নির্ভরতা দিন দিন আরও দৃশ্যমান হচ্ছে, আর লোহাগাড়ায় এলডিপি থেকে শতাধিক নেতাকর্মীর যোগদান সেই বাস্তবতারই শক্ত বার্তা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজারহাটে আলোচিত নৈশ্য প্রহরী তপন হ/ত্যাকাণ্ডের ম্যানেজারসহ

1

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

2

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

3

ভোলাহাটে বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায়, ফ্রি রক্

4

সাত কিস্তির বিনিময়ে পুরো বীমার অর্থ পেলেন মৃত গ্রাহকের পরিবা

5

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা মাসুদুজ্জামানের

6

গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে মিলন

7

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

8

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

9

কালিগঞ্জে ইউএনও অনুজা মণ্ডলকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

10

কৃষিজমি রক্ষায় অভিযান

11

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর প্রতি

12

নওগাঁর নিয়ামতপুরে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন ব

13

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনের ভোটোর সমীকরন:জনপ্রিয়তায়

14

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক

15

এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব

16

একটা দল মিথ্যা আশ্বাস দিয়ে, বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা

17

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

18

ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়ন করতে আমি কাজ

19

‎নওগাঁর নিয়ামতপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

20