আল আমিন
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে স্কুল মাঠে বৃষ্টির পানি

২০ মে/২৫ মঙ্গলবার সকাল সাড়ে ১০'টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সর্বত্র মুষলধারে বৃষ্টি হয়। মাত্র আধা-ঘন্টার বৃষ্টিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বৃষ্টির পানি জমে। এতে প্রতিদিনের ন্যায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও পিটি পরিচালনা করা সম্ভব হয়নি। উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সীমান্তবর্তী শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠ (হাটখোলা) বৃষ্টির পানিতে ডুবে যায়। শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেকেন্দার আলী বলেন, পাশাপাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। উচ্চ বিদ্যালয়ের মাঠটি উঁচু হলেও আমার প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি নিচু। একটু বৃষ্টি হলেই পানি জমে এতে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটে। হাটখোলা গ্রামের অভিভাবক আব্দুল আলিম বলেন, স্কুলের পাশে আমার বাড়ি একটু বৃষ্টি হলেই মাঠে পানি জমে। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাটি কেটে স্কুল মাঠটি উঁচু করা প্রয়োজন। উপজেলার কোকতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোকতারা উচ্চ বিদ্যালয়ের একটিই মাঠ। দেখা যায় উভয় প্রতিষ্ঠানের মাঠটি বৃষ্টির পানিতে ভরে গেছে। কোকতারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুস শাহাদত বলেন, কিছুদিন আগে মাঠে মাটি ভরাট করা হয়েছে। তবে আর একটু উঁচু করা হলে বৃষ্টির পানি জমতে পারবে না। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এমন দৃশ্য দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে —মেয়র

1

ধরমন্ডল সড়কে বেহাল দশা জুন দুর্ভোগ চরমে

2

ভেড়ামারায় ‘বেশী দামে’ সার বিক্রি করায় ২ জন সার ডিলারকে জরিম

3

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

4

নাটোর জেলা পুলিশের ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন

5

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

6

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজ

7

জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, অন্ধকার ইতিহাসের স্বাক্ষী "মাদারীপ

8

ভুয়া ভিডিও রুখতে বড় পদক্ষেপ নিলো ইউটিউব

9

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

10

মোংলার চিলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল ধানের শ

11

মুরাদনগর মরিচা নদীর সেচ প্রকল্পে জালিয়াতির প্রতিবাদে গ্রামবা

12

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাস আগুনে ভস্মীভূত

13

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

14

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

15

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

16

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

17

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

18

স্বৈরাচারী সরকার প্রশাসন ভেঙে দিয়েছে

19

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

20