জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পলোগ্রাউন্ডের ঐতিহাসিক মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন

 

আহমদ উল্লাহ  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমান এর চট্টগ্রাম আগমন উপলক্ষে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বৃহৎ মহাসমাবেশ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব জনাব নাজিমুর রহমান এক যৌথ বার্তায় গভীর সন্তোষ, গর্ব ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


তাঁদের যৌথ বিবৃতিতে বলা হয়, এই মহাসমাবেশে বিপুল জনসমাগম, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছে। এ উৎসব ও আনন্দ কেবল দলের নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং তা ছড়িয়ে পড়েছিল সমগ্র চট্টগ্রাম নগরীজুড়ে, যা জনগণের অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা ও আস্থার প্রতীক হিসেবে প্রতিফলিত হয়েছে।
নেতৃদ্বয় আরও বলেন, চট্টগ্রামের জনগণ যে ভালোবাসা, আবেগ ও আন্তরিকতায় বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সিক্ত করেছেন, তা নিঃসন্দেহে রাজনৈতিক ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, যা তিনি আজীবন শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন। চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মী,সমাবেশ বাস্তবায়নে নিয়োজিত স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যসেবকবৃন্দ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ,দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সর্বোপরি চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে—যাঁদের সম্মিলিত প্রচেষ্টা, ত্যাগ ও নিষ্ঠায় এই মহাসমাবেশ সাফল্য, শৃঙ্খলা ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, এই মহাসমাবেশ নিঃসন্দেহে চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল, স্মরণীয় ও ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যা আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে শক্তিশালী অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।একইসঙ্গে নেতৃদ্বয় সমাবেশকে কেন্দ্র করে সাময়িকভাবে নগরবাসীর চলাচলে যে অসুবিধা, যানজট ও ভোগান্তি সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং নাগরিকদের ধৈর্য, সহনশীলতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
চট্টগ্রাম মহানগর বিএনপি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানায়,গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে তারা আগামী দিনগুলোতেও ঐক্যবদ্ধ ও আপসহীনভাবে রাজপথে অবিচল থাকবে।



 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় ১৩ মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেফতার

1

মানিকগঞ্জে দাম্পত্য কলহ: পরকীয়ার অভিযোগে স্বামীর অভিযোগ

2

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

3

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

4

দুই ভাই এক সাঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ

5

সরাইলে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং মাদক ও মাদকাসক্ত মুক্ত সমা

6

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

7

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

8

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে: নাসীরু

9

এয়োদশ সংসদ নির্বাচন বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টা

10

টঙ্গীতে উদ্ধার হওয়া ব্যাগে ৮ টুকরো মরদেহ

11

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

12

সিলেটের ওসমানীনগরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়

13

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি-রাশেদ

14

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

15

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

16

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মন

17

নাসিরনগরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিত সভা অনুষ্ঠ

18

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

19

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

20