জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি-রাশেদ খান

‎‎রিয়ন হোসেন 


সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি । হয় সরকারের ব্যার্থতা অথবা সরকারের অযোগ্যতা অথবা সরকারের সদিচ্ছার অভাব বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক  মো. রাশেদ খান।

‎আজ সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় ঝিনাইদহের হরিনাকুন্ডুর শাখারিদহ বাজারে নির্বাচনী গণ সংযোগে তিনি এসব কথা বলেন ।

সে সময় তিনি আরও বলেন শুধুমাত্র মুখে বললেই তো হবে না ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন দিতে হলে সেরা পরিবেশ তৈরি করতে হবে । আগামী নির্বাচনে সৎ যোগ্য প্রার্থীকে যদি সংসদে পাঠানো না যায় ওই ব্যাবসায়ীরা আওয়ামী মমতাজরা যেভাবে সংসদে গেলো এখনও যদি ঐ ধরনের লোকেরা সংসদে যায় তাহলে পরিবর্তন টা কি হবে?

তিনি আরো বলেন, আমি আমজনতার ভাই । আমি কখনই নেতা হিসাবে আসিনি । আমি আপনাদের লোক । জুলাই আন্দোলন আপনারা করেছেন । মূল্যায়ন যদি করতে হয় তবে সবার আগে আপনাদের করতে হবে । জনগণের বাইরে কোন কিছু চিন্তা করার সুযোগ নেই ।

‎এ সময় গণসংযোগে আরও  উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন,হরিনাকুন্ডু উপজেলার সভাপতি মারুফ জিতু,জেলা ছাত্র অধিকার পরিষদের  সভাপতি রিহান আহমেদ রাইহান,যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মিশন আলী সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহোদর দুই ভ

1

কালিগঞ্জ নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফে

2

গোপালপুরে যমুনা নদীর চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

3

মাদারীপুরে-সরস্বতী পূজা উপলক্ষে, ০৩ দিন ব্যাপি জমকালো অনুষ্ঠ

4

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

5

মহেশপুর পৌরসভার প্রকৌশলীর যোগসাজশে রাস্তা দখল

6

বদলগাছীর জাবারীপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার

7

ঢাকা তোর সাথে জড়িত চারজন গ্রেফতার

8

সাতক্ষীরা রেঞ্জের দুই কর্মকর্তার বিরুদ্ধে কৌশলে ঘুষ লেনদেনের

9

আজ ঘোষণা হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

10

চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের শাসনের মার ধরে সন্তানের মৃ

11

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

12

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

13

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

14

শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার

15

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

16

প্রকাশিত হলো লেখক রবিউল বাপ্পীর “ধারালো কলম’’

17

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

18

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

19

নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে ময়মনসিংহ সদর ইউএনও জান্নাতুল ফের

20