পটুয়াখালী বাউফল উপজেলার ০২নং কালিশুরী ইউনিয়নের ০১নং ওয়ার্ড,সিংহেরা কাঠি ,গ্রামের মৃত্যু ডঃকেশব চন্দ্র হালদার এর বাড়ি। দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে , সূত্রে জানা যায় ২৪-০৫-২০২৫ ইং আনুমানিক রাত ০২: ৪৫ মিনিটের দিকে মধ্যে ডাকাত দল বাড়ির উত্তর ভিটার বসত ঘরের , পূর্ব পাশের বাথরুমের গ্রিল ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে, লোহার রড দিয়ে দোতালার লোহার দরজা ভেঙে ফেলে রুমে রুমে প্রবেশ করে, স্টিলের আলমারি তে থাকা নগদ এক লক্ষ টাকার মতন ক্যাশ। ও বিশ ভরী স্বর্ণালংকার আলমারি খুলে নিয়ে নেয়। কেশব চন্দ্র হালদার এর ছেলে প্রভাষক সজল কুমার হালদার, জানান সাত থেকে আট জন ডাকাত দল ঘরের ভিতর প্রবেশ করে,বাহেরচর বাজার জেএন ড্রাগ হাউস এর কর্মরত দুইজন কর্মচারী কে হাতে পায়ে রশি বেঁধে জিম্মি করেন, এ বিষয়টি বাউফল থানার ওসি মহোদয় কে অবগত করলে ঘটনাস্থলে তাৎক্ষণিক এসআই সাইফুল ইসলামকে পরিদর্শনের জন্য নিয়োজিত করেন।
মন্তব্য করুন