রবিউল বাপ্পী
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

কফিনে শোয়ানো পোপ ফ্রান্সিসের মরদেহ, ছবি প্রকাশ ভ্যাটিকানের

ভ্যাটিকান সিটির কাসা সান্তা মার্তার চ্যাপেলে কফিনে শোয়ানো প্রয়াত পোপ ফ্রান্সিসের মরদেহের ছবি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এমন কয়েকটি ছবি প্রকাশ করে ভ্যাটিকান কর্তৃপক্ষ। পোপ হিসেবে দায়িত্ব পালনের ১২ বছর কাসা সান্তায় অবস্থান করেছিলেন ফ্রান্সিস।

ভ্যাটিকানের প্রকাশিত ছবিতে দেখা যায়, কাঠের একটি উন্মুক্ত কফিনে পোপ ফ্রান্সিসের মরদেহ রাখা হয়েছে। মরদেহে লাল রঙের পোশাক। কফিনেও ছিল লালের আবরণ। এ সময় ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন জোসেফ ফারেলকে ধর্মীয় আচার পালন করতে দেখা যায়।

মঙ্গলবার ভ্যাটিকান কর্তৃপক্ষ জানায়, আগামী শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার সকাল ৯টায় পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় নেওয়া হবে। সমাহিত হওয়ার আগপর্যন্ত সেখানে মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন মানুষেরা।

সোমবার সকালে ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে নিজ বাসভবনে মারা যান। এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম পোপ, যাঁকে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সমাধিস্থলে সমাহিত করা হবে না। রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত হবেন তিনি।

পোপ ফ্রান্সিসের মরদেহের সঙ্গে দেওয়া হয়েছে একটি জপমালা
পোপ ফ্রান্সিসের মরদেহের সঙ্গে দেওয়া হয়েছে একটি জপমালা
ছবি: রয়টার্স

অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন যাঁরা

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে অংশ নেবেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শনিবার ভ্যাটিকানে যাওয়ার কথা নিশ্চিত করেছেন।

পোপের মৃত্যুর পর শনিবার জাতীয় শোক ঘোষণা করেছে পোল্যান্ড। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বলে জানিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে তাঁর কার্যালয়।

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো তাতে অংশ নেওয়ার ঘোষণা দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ভ্যাটিকানে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

পোপ ফ্রান্সিস ১৯৩৬ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্মগ্রহণ করেছিলেন। দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই শনিবার ভ্যাটিকানে যাওয়ার কথা জানিয়েছেন। স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানি লেতিজিয়াও শনিবার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানারীপাড়ায় আ .লীগ নেতা ডেভিল গৌতম সমাদ্দার আটক

1

কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্

2

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

3

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালিত

4

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

5

পল্লী বিদ্যূৎ ডিজিএম এর স্বেচ্ছাচারীতা

6

রোগী শূন্য, বিল পূর্ণ: বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে

7

শিবচরের পদ্মায় জাটকা নিধন—প্রশ্নের মুখে মৎস্য বিভাগ ও নৌ পুল

8

জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে

9

রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

10

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

11

নিয়ামতপুরের হাজীনগর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশ

12

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নির্বাচনে জাল ভোট দিতে এসে যুবক আটক

13

ধনারামা নতুন কলি স্পোটিং ক্লাবের "ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্ন

14

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমখোলা ইউনিয়নের জনসভা জনসমুদ্রে

15

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

16

লক্ষ্মীপুর -২ গনঅধিকার পরিষদে প্রার্থী আবুল বাশারের মনোনয়ন দ

17

ব্যবসায়ীদের সারের ফাঁদে কৃষক, বেশি টাকা না দিলে মিলছে না এক

18

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনের গ্রাম আদালত বিষয়ক পরিকল্পন

19

ঝালকাঠিতে অরক্ষিত মুক্তযুদ্ধ ও জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ

20