কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 30-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে হত্যা মামলার আসামিকে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে সাম্প্রতিক  হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নং আসামিকে রহস্যজনকভাবে হত্যা এবং প্রতিপক্ষের বাড়ির পেছনে পড়েছিল মো.রফিকুল মোল্যা (৩৬) নামের এক যুবকের লাশ, উদ্ধার করলো পুলিশ।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছন থেকে রফিকুলের লাশ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয় টা  নিশ্চিত করেছেন। নিহত রফিকুল কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আজিজুল মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (১১ এপ্রিল) শুক্রবার কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আফতাব মোল্যা ও মিলন মোল্যার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে জড়াই এতে আফতাব মোল্ল্যার গ্রুপের ফরিদ মোল্যা (৫৬) নামের একজন নিহত হয়। পরে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় মিলন মোল্যা পক্ষের রফিকুল মোল্যা এজাহারভুক্ত ১৮ নং আসামি ছিলো, সে পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিপক্ষ আফতাব মোল্যার পক্ষের রিকাইল শেখের বাড়ির পেছন পড়েছিল রফিকুলের পা বাধা মরদেহ। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা কে বা কাহারা ঘটিয়েছে তার তদন্ত চলছে।হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

1

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

2

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

3

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

4

সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতা

5

নাসির নগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী হ

6

নবাবগঞ্জে ইউএনওর হাত ধরে উন্নয়নের ছোঁয়া

7

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

8

স্মার্ট এআই ক্লিনিকের উদ্যোগে গোদাগাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম

9

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেট

10

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পরে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

11

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

12

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

13

মহাসচিবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান

14

সেনবাগে নুর মোহাম্মদ সি.আই.পি কে সংবর্ধনা ও মাদ্রাসায় ওয়াটার

15

নওগাঁর পোরশায় জাতীয় সমবায় দিবস /২০২৫ উদযাপন

16

বারহাট্টা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বিরোধী প্রচারণা

17

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

18

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

19

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

20