জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে সুগন্ধা নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

শংকর দাস পবন 


 ঝালকাঠিতে নিখোঁজের আট ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড় থেকে নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ঝালকাঠি থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট নতুন চর এলাকার বাসা সংলগ্ন ঘাটলার পাশে সুগন্ধা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিলুফা ইয়াসমিন ওই এলাকার বাসিন্দা শুকুর মিয়ার স্ত্রী এবং স্থানীয় বাসিন্দা ইলিয়াসের মা।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে নিলুফা ইয়াসমিন নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।


 পরদিন মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা নদীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।


খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।


নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তাদের অভিযোগ, মরদেহ উদ্ধারের সময় নিলুফা ইয়াসমিনের নাক ও কান থেকে স্বর্ণালংকার পাওয়া যায়নি। পাশাপাশি, পানিতে পড়ে মৃত্যু হলে এত অল্প সময়ের মধ্যে মরদেহ ভেসে ওঠা স্বাভাবিক নয় বলেও তারা সন্দেহ প্রকাশ করেন। তাদের ধারণা, ঘটনার পেছনে কোনো অপরাধমূলক বিষয় জড়িত থাকতে পারে।


ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”


এ ঘটনায় খেয়াঘাট এলাকায় আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 
 
  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু সুরক্ষা সেমিনার আয়োজনে ফুলবাড়িয়া এপি ওয়াল্ড ভিশন বা

1

ন‌ওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়

2

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

3

জঙ্গল ছলিমপুরে অভিযানে গিয়ে BNP সন্ত্রাসী হামলায় RAB কর্মকর্

4

শ্রীপুরে তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান

5

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

6

শার্শায় এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

7

দিনাজপুর সীমান্তে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে

8

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

9

দৌলতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

10

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর

11

ময়মনসিংহ বিভাগে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর বিএনপি, ৭

12

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

13

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

14

সিলেটের শাহী ঈদগাহ এলাকা থেকে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার

15

তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে সংঘর্ষ

16

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

17

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপি নেতা-কর্মীদের ভাগ্য নিয়

18

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

19

কাপাসিয়ায় জঙ্গলে ঝুলন্ত হিরনের মরদহ ঘিরে রহস্য "আত্মহত্যা

20