জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে যৌথ বাহীনির অভিযানে স্যুটারগান সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ আটক ৩

নড়াইলে পুলিশ ও সেনাবাহীনির যৌথ অভিযানে স্থানীয় সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪মে সোমবার দিবাগত রাতে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কালাবাড়িয়া গ্রামে থেকে তাদেরকে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হলেন- কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের কালবাড়িয়া চরকান্দিপাড়ায় জলিল শেখের ছেলে জাহিদুল শেখ, একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ, ও মকবুল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ। নড়াইলের যৌথ বাহিনীর মিডিয়া বিভাগ সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে চলমান স্থানীয় দ্বন্দ্ব, সংঘাতের সম্ভাবনা এবং অবৈধ অস্ত্র মজুদের স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক সফল অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও পুলিশ। মধ্যরাতে শুরু হওয়া এই অভিযান থেকে একটি স্যুটারগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনজন গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র- দেশে তৈরী স্যুটারগান ১ টি, ২ রাউন্ড গুলি, রামদা ১০ টি, সেনিদা ২ টি, চায়নিজ কুড়াল ৩ টি, চা পাতি ৭ টি, টেটা ৫ টি, বল্লম ১ টি, এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

1

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

2

হোসেনপুর ও গফরগাঁওয়ে দুই প্রশাসনের যৌথ অভিযান:ভেকু ও ট্রাক্ট

3

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

4

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

5

জামায়াতে ইসলামী কর্তৃক '২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস 'উ

6

সিলেটে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল গণভোটসহ ৫ দফা বাস্তবায়

7

ঝিনাইদহে কালীগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

8

ফাইল্যার মেলা থেকে ফেরার পথে প্রাণ গেলো দু’জনের

9

দিনাজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া ও ম

10

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

11

মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

12

ভয়াবহ নিত্যদিনের বাস্তবতা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে য

13

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার দি

14

শীতকালে হাতের চামড়া উঠে কেন

15

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মন

16

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

17

ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে

18

গজারিয়ায় সন্ধ্যা নামতেই কুপিয়ে হত্যা

19

ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র তুহিনের মর্মান্তিক

20