জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল গণভোটসহ ৫ দফা বাস্তবায়নের দাবি

সুমন আহমদ খান 
গণভোটসহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমআ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, সকল রাজনৈতিক দল গণভোটের বিষয়ে একমত হলে নির্বাচনের দিন নয়, নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত। তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে কোনো কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটলে নির্বাচন কমিশন সেই কেন্দ্রে ভোট স্থগিত করবে। এতে গণভোটের বৈধতা প্রশ্নের মুখে পড়বে। জুলাই সনদের আইনি স্বীকৃতি দিয়েই জাতীয় নির্বাচন দিতে হবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন। সমাবেশে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা সহ-সভাপতি ফজলুল হক, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল হক, মহানগর সভাপতি মো. জাকির হোসেন, ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা আলবাবুল হক চৌধুরী ও মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু প্রমুখ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

"রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

1

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

2

সন্তান অপরাধী, বাবা-মা ভুক্তভোগী

3

মাদারীপুরে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালীরা, ভাঙ্গনের ঝুকিতে

4

দুর্গাহাটা ইউনিয়নে লাল খাঁ পূর্ব পাড়ায় সিসি রাস্তার শুভ উ

5

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

6

শ্রীমঙ্গলে দেওয়ালের উপর থেকে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

7

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

8

দলিল থাকা সত্ত্বেও জায়গা থেকে বঞ্চিত ভুক্তভোগী জাহাঙ্গীর জম

9

টেকনাফে ৭৫ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদককারী আটক

10

আল হিকমাহ মডেল একাডেমি এর শুভ উদ্বোধন শমশেরনগরে

11

সোনাগাজীতে পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে হে

12

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

13

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

14

নিয়ামতপুর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার নওগাঁ

15

নিয়ামতপুরে কৃষি কর্মকর্তা ধান কর্তন করে কৃষকদের মাঝে সুপরিচ

16

কেন্দ্রীয় সাক্ষাতে খুলনা ছয় আসনের বিএনপি'র চার নেতা

17

ঝালকাঠি -২ আসনে ধানের শীষের প্রার্থী'র সাথে বিএনপি নেতৃবৃন্দ

18

যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্

19

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

20