জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান

দিনাজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, দিনাজপুর পৌর কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, দিনাজপুর পৌর কমিটির সভাপতি মোঃ হেলাল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, দিনাজপুর জেলার আহ্বায়ক মোঃ মাহফিজুল ইসলাম মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সচিব মোঃ ইকবাল টার্জান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ ইফতেখায়ের মণ্ডল, ১নং সদস্য ও যুগ্ম সচিব মর্যাদাপ্রাপ্ত মোঃ নুর আলম সোহেল রানা, মোঃ আব্দুল খালেকসহ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা ও পৌর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো দেশের ক্রীড়াঙ্গন ও জাতীয়তাবাদী রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, যা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্

1

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

2

নাভারণে হিরো বাইক প্লাজা টেকনিশিয়ান ও মিডিয়াদের সাথে মতবিনিম

3

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

4

কলাপাড়ায় ৯ হাজার ৪৭০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সার বিতরণ

5

কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত

6

গত একমাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্

7

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

8

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

9

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

10

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

11

৩রা নভেম্বর জেল হত্যা দিবস

12

জামাত নেতার বাড়ির সামনে সরকারি রাস্তার গাছ যখন নিরাপদ নয়

13

‎ফরিদপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন

14

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

15

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে খেজুরের রস থেকে গুড় তৈরির মৌসুম

16

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: প্রধান উপদেষ

17

নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো

18

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আওয়ামীলীগ নেতা গ্রে

19

নোয়াখালী ২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলেন জয়নুল আবেদীন

20