মোঃ হাসিবুর রহমান
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলের কালিয়া এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া পৌরসভা এলাকায় হাজেরা বেগম (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ এ বৃদ্ধার গলাকাটা মরদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এটা দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে চলছে আলোচনা জল্পনা-কল্পনা। রোববার গত (২৫ মে ২০২৫ ইং) দুপুরে কালিয়া পৌরসভার বেন্দার-চর এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই বৃদ্ধার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত হাজেরা বেগম কালিয়া পৌরসভার বেন্দার-চর এলাকার মৃতঃ হাজীনুর মিয়া শেখের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, রোববার দুপুরের দিকে গলাকাটা অবস্থায় হাজেরা বেগম নামে ওই বৃদ্ধাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে স্বজনদের দাবি, বৃদ্ধা হাজেরা বেগম আম খেতে গিয়ে বটির ওপর পড়ে যায়। এতে তার গলা কেটে যায়। এরপর তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরন  হয়েছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা তদন্ত করে দেখা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটরা গিলাতলা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

1

মণিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপল

2

পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করলেন পুল

3

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

4

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

5

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

6

বিষ্ণুপুর গ্রামে জমি বিরোধে উত্তেজনা

7

শ্রীমঙ্গলের হাইল হাওরের লাল শাপলার রাজ্যে পর্যটকের ঢল

8

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

9

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

10

খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

11

শুকর পালন করে লাভবান হচ্ছেন গারো সম্প্রদায়ের মানুষ

12

কালাইয়ে আলু চাষি ও ব্যবসায়ীদের লোকসান ১৭৭ কোটি টাকা

13

সরাইলে কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও মোশারফ

14

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বা

15

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

16

সাভারে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

17

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়

18

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মিলন ও হাবিব আহত,হামল

19

নবাবগঞ্জে ব্রিজের ধারের রাস্তা ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

20