জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রজনতার বিক্ষোভ

  

মোঃ মাফিরুল ইসলাম 

রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র 

সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে 

বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্রজনতা।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির 

সামনে রিকশায় করে যাওয়ার সময় দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায়। এতে

 তিনি গুরুতর আহত হন।

এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা 

মোড় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সজীব 

সরকার, সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাহিদ হাসান শাওন, আপ বাংলাদেশ সিরাজগঞ্জ 

জেলার আহ্বায়ক আব্দুস সবুর তালুকদার, বিপ্লবী ছাত্র ঐক্য সিরাজগঞ্জের সিনিয়র 

সহ-সভাপতি হযরত আলী উসমান, সহ-সভাপতি আঞ্জারুল ইসলাম, সাধারণ সম্পাদক 

আমানুল্লাহ আসিফ রিম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাবিতসহ বিভিন্ন ছাত্র 

সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো একটি 

পরিকল্পিত হত্যাচেষ্টা। অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার 

করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠ রোধ করতেই এ ধরনের সন্ত্রাসী 

হামলা চালানো হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এদিকে গুলিবিদ্ধ হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় শরিফ ওসমান হাদিকে প্রথমে 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার 

জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে 

নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।

সমাবেশ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং দেশবাসীর কাছে দোয়ার 

আহ্বান জানানো হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

1

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

2

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

3

পোরশায় উৎসব মুখর পরিবেশে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পাল

4

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

5

মৌসুমের তীব্র শীতে স্থবির সিরাজগঞ্জ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.

6

হবিগঞ্জে টাক-পিকাপ সংঘর্ষে চালকসহ ২জন নিহত

7

কালুখালীর মদাপুরে বেকু দিয়ে সমতল জমি কেটে মাটি বিক্রি, পরিবে

8

আশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

9

রায়গঞ্জে টপসয়েল লুট: চক্রের ৪ সদস্য আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড

10

নাসির নগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

11

মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো যুবদলের ৪৭ তম

12

ঝিনাইগাতীতে বড় মসজিদ কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

13

দিনাজপুর ৫ আসনে বিএনপি'র মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ স

14

কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

15

যাত্রী পারাপার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক আ

16

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

17

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

18

আশাশুনির বড়দলে মাদকদ্রব্য বহনকালে আদালতের মাধ্যমে জেল ও জর

19

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

20