জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী মীর শাহে আলমের "মিট দ্য প্রেস"

সেলিম হোসেন 

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী মীর শাহে আলমের "মিট দ্য প্রেস"

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩৭- বগুড়া-২ শিবগঞ্জ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মীর শাহে আলম সাংবাদিকদের সাথে "মিট দ্য প্রেস" এর আয়োজন করেন। আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলা শহীদ বীরমুক্তি যোদ্ধা হাফিজার রহমান মিলনায়তনে "মিট দ্য প্রেস" এ সভার আয়োজন করা হয়। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতির কথা তুলে ধরের মীর শাহে আলম। তিনি আগামীর রাষ্ট্র- নায়ক জনাব তারেক রহমানের জনগণের প্রতি প্রেরিত বার্তার কথাও বলেন। তিনি নিজেকে অতীতে শিবগঞ্জ উপজেলা মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জীবনের ঝুঁকি নিয়ে নেতাকর্মীদের রাজপথে থেকে স্বৈরাচার মোকাবেলা ভূমিকার কথা বলেন। বিএনপির প্রার্থী হিসেবে মীর শাহে আলম আরও বলেন, ঐতিহাসিক জুলাই জাতীয় সংসদ নির্বাচনে ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের ধানের শীষের একমাত্র প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন। নির্বাচনে বিজয়ী হলে তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে দেশের অন্যতম আদর্শ উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই তার এ নির্বাচন করা। ধনী-গরিবের ব্যবধান দূর করা হবে। শিল্প কারখানার স্থাপন ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে। ঘরে ঘরে রেমিডেন্স যোদ্ধা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এতে উপস্থিত ছিলেন,  শিবগঞ্জের কর্মরত সকল সাংবাদিকগণ। এছাড়া উপজেলা ও পৌর বিএনপির বেশকিছু নেতাগণ। পরে তিনি ঐতিহাসিক মহাস্থান হযরত শাহ সুলতান (রহঃ) এর মাজার মসজিদে জুম্মার নামাজ শেষে মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

1

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

2

ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

3

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

4

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

5

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

6

সম্মানিত আমীরে জামায়াতের পক্ষে ঢাকা-১৫ আসনে নির্বাচন কমিশন থ

7

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা

8

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

9

বগুড়ার আদমদীঘির অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি উল

10

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

11

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত

12

মহাসড়কে টায়ার জ্বালিয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর

13

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

14

বাঘায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

15

সরাইলের চুন্টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সু

16

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

17

নারায়ণগঞ্জকে সুন্দর পরিচ্ছন্ন, গ্রীন সিটি গড়তে চাই

18

ঢাকা তোর সাথে জড়িত চারজন গ্রেফতার

19

দিনাজপুরে ২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বীজআলু হিমাগার

20