জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

দয়াল বড়ুয়া

উখিয়ায় লোকালয়ে কারেন্ট এর শক দিয়ে বন্য হাতিকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে হাতিটি উখিয়া রাজা পালংয়ের খয়রাতি পাড়ায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সকালে ঘটনাস্থলে পৌঁছেছে বনবিভাগের একটি টীম।

স্থানীয়রা জানান, ভোরের দিকে প্রথম মরদেহটি দেখতে পান। বিশাল দেহ নিয়ে নিশ্চুপ পড়ে থাকা বন্য প্রাণীটিকে ঘিরে জড়ো হতে থাকে উৎসুক মানুষ। বনবিভাগের কর্মকতারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।

বন বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ফসল রক্ষার উদ্দেশ্যে কেউ কারেন্টযুক্ত জাল বা অবৈধ বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিল। সেটিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যেতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ইতোমধ্যে নমুনা সংগ্রহ ও প্রাথমিক পরীক্ষা শুরু হয়েছে বনবিভাগের টিম। 

বন্য হাতির করুণ এই মৃত্যু এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পরিবেশ রক্ষাকারিরা বলছেন, মানুষের সঙ্গে হাতির দ্বন্দ্ব বাড়লেও বৈদ্যুতিক ফাঁদ কোনো সমাধান নয়। বরং এ ধরনের ফাঁদ মানুষ ও প্রকৃতি, দু’পক্ষের জন্যই ভয়াবহ বিপদ ডেকে আনে।তা আমাদের জন্য কাম্য নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্

1

মোংলার চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠিত হয

2

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত

3

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

4

মহাসচিবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান

5

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

6

ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশুকন্যা নিহত

7

৩৮ কেজি ওজনের ৫ ফুট লম্বা কোরাল, ধরা পড়ল বড়শিতে

8

কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

9

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

10

বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৮২৯ শিক্

11

নকল দুধ তৈরিতে অভিযুক্ত আবুল বাশার ধরাছোঁয়ার বাহিরে

12

মানবতার ফেরিওয়ালা ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব

13

৫ আগস্ট-পরবর্তী বক্তব্যেই স্পষ্ট কেন খালেদা জিয়া ব্যতিক্রম

14

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

15

হবিগঞ্জে পইলের মেলায় এক বাঘাইর মাছের দাম হাকা হয়েছে আড়াই লক

16

পিরোজপুর-৩: ড. শামীম হামিদীর পক্ষে মনোনয়ন ফরম নিলেন : পিরোজপ

17

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

18

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে আটক করেছে পুলিশ

19

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নি*হ*ত

20