ইফতিয়ার আহম্মেদ পুলক
প্রকাশঃ 10-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নৈতিক অবক্ষয়ের চক্রান্ত সফল হবে না' ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়নের উদ্যোগে ৯ মে শুক্রবার বিকেল ৩টায় ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন অনুষ্ঠিত হয় ফতুল্লার রামারবাগে পুতুল ঘর কনভেনশন হলে।

অনুষ্ঠানে প্রধান বক্তা দলের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম বলেন, সম্প্রতি কিছু সংগঠন যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি তুলেছে, যা ইসলাম, সংবিধান ও বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র। ইসলামী শরীয়তে যৌনপেশা সম্পূর্ণ হারাম এবং সমাজের নৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেয়। এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেয়া হবে না। তিনি আরও বলেন, আমরা চাই দেশ PR (অনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন করুক। প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হতে পারে না। জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, যেভাবে ২৪শে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার হটানো হয়েছে, নতুন কোনো ফ্যাসিবাদী শক্তি এলেও জনগণ আন্দোলনে নামবে।

বিশেষ অতিথি ফতুল্লা থানা সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম বলেন, স্থানীয় নির্বাচন আগে অনুষ্ঠিত হওয়া উচিত, যাতে জনগণের আস্থা প্রতিষ্ঠিত হয়।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি আলহাজ মুহাম্মাদ আমান উল্লাহ, সেক্রেটারি মুহাম্মাদ জুবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী মুহাম্মাদ রুবেল হোসাইনসহ সহযোগী সংগঠন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনের শেষে প্রধান অতিথি মাওলানা গাজী আতাউর রহমান পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন মুহাম্মাদ মাসুদুর রহমান। সহ-সভাপতি মুহাম্মাদ মোশারফ হোসেন ও মুহাম্মাদ ইউনুছ গাজী। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান মুহাম্মাদ আবুল বাশার আল আজাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে প্রথম দিনই ভোলা–বরিশাল সেতুর দাবিতে সংসদ গরম ক

1

বাংলাদেশি সন্দেহে ভারতে ফের মুসলিম তরুণের ওপর হামলা

2

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

3

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

4

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনের গ্রাম আদালত বিষয়ক পরিকল্পন

5

সহিংসতা ও বিক্ষোভে আরও চাপে ভারত–বাংলাদেশ সম্পর্ক

6

নবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

7

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

8

কান্তনগর মেলায় অনিয়ম ঠেকাতে দ্রুত পদক্ষেপ

9

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

10

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর পৌর তাঁতীদলের দ্বিবা

11

জামালপুরে সাধারণ মানুষ ও পরিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে ছাত্রদ

12

টাংগাইলের নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

13

ধর্মপাশায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠি

14

বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা স

15

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল ব

16

মাদকমুক্ত কাজিপুর গড়তে জিরো টলারেন্স নীতির ঘোষণা সেলিম রেজা

17

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

18

আনোয়ারায় মাদকের রাজত্ব

19

নওগাঁর দলগাছীতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আট

20