জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্টর হবে নতুন ভোটার ও গণভোট

মোঃ বিদ্যুৎ হোসেন 

 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৭ নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে দ্বিমুখী। প্রতীক বরাদ্দ শেষে তিন প্রার্থী মাঠে থাকলেও লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান (ধানের শীষ) এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক (দাঁড়িপাল্লা)। এছাড়া এবি পার্টির মতিবুল হক (ঈগল) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ধানের শীষের প্রার্থী সামসুজ্জোহা খান দৃশ্যমান প্রচার-প্রচারণায় শুরু থেকেই এগিয়ে রয়েছেন। তবে ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন কর্মকাণ্ডে জনমনে কিছুটা আতঙ্ক থাকায় ভোটাররা সহজে মুখ খুলছেন না বলে জানা গেছে। সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে থাকা জামায়াতে ইসলামী ভিন্ন কৌশলে এগুচ্ছে। তাদের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ধর্মীয় মূল্যবোধ ও সততার বার্তা দিয়ে নারী ভোটারদের সমর্থন আদায় করছেন। ধামইরহাট ও পত্নীতলার কিছু এলাকায় জামায়াত প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

 এই আসনে প্রায় ৪০ হাজার নতুন ভোটার রয়েছেন, যারা নির্বাচনের জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনের পাশাপাশি ২০২৬-এর গণভোট ইস্যু নিয়ে দুই দলের অবস্থান ভিন্ন। অভিযোগ উঠেছে, বিএনপি গোপনে 'না' ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা প্রকাশ্যে 'হ্যাঁ' ভোটের সমর্থনে জোরালো প্রচারণা চালাচ্ছেন।
শেষ পর্যন্ত ধানের শীষের প্রথাগত ভোট ব্যাংক বনাম জামায়াতের সুশৃঙ্খল কর্মী বাহিনীর লড়াইয়ে কে জয়ী হয়, তা দেখতেই মুখিয়ে আছেন নওগাঁ-২ আসনের সাধারণ ভোটাররা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটি ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা

1

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

2

আটঘরিয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

3

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

4

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

5

নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা

6

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন

7

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ

8

খালেদা জিয়ার ইন্তেকালে ঝালকাঠিতে জেলা বিএনপির শোক কর্মসূচি

9

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

10

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

11

পাবনা ০৩আসনে ধানের শীষ না পেয়ে গণঅধিকারের ট্রাকে বিএনপি নেতা

12

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আককাস সিকদার

13

নিয়ামতপুরে ইসলামী জলসায় বিএনপি প্রার্থী জননেতা জনাব মোঃ মো

14

তালতলীতে ধানক্ষেতে ইঁদুর দমনের ফাঁদে শিশুর মৃত্যু

15

বাঁশখালী বাহারচরা ইউনিয়নে মরহুম আমীর হোসেনের জিয়াফত অনুষ্ঠিত

16

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

17

আলমগীর কবিরের আয়োজনে বেগম জিয়ার রুহের মাগফেরাত ও স্মরণসভা অ

18

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

19

সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফকে ৪ দিন ও ছেলে রাসেলের ৩ দ

20