মাওলানা ইব্রাহিম হুসাইন রহিমী
প্রকাশঃ 15-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে ছাত্রজনতা আন্দোলনে হত্যা ও হত্যার চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তুজারভাঙার বাবু হত্যা মামলার এজহারনামীয় আসামী মোঃ শাহীন আলম ওরফে দিপুকে তার নিজ গ্রাম তালতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মোঃ শাহীন আলম ওরফে দিপু(৪২)পৌরসভার ৩ নং ওয়ার্ড তালতলী গ্রামের মোঃ মঞ্জর আলম ওরফে মাজু মিয়ার ছেলে৷
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্ড(ওসি) জুনায়েত চৌধুরী।

গতকাল বুধবার দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে দাউদকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাবু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ৷

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)জুনায়েত চৌধুরী বলেন,বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উপজেলার তুজারভাঙা গ্রামের বাবু গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় লিটন আহমেদ পাভেলের দায়ের করা হত্যা মামলায় আসামি মোঃ শাহীন আলম ওরফে দিপুকে তার নিজ গ্রাম পৌর এলাকার তালতলী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়৷ অপরদিকে আজ ভোর রাতে ছাত্র জনতার আন্দোলনে ইসরাফিল হত্যার চেষ্টা মামলায় সাইফুল ইসলাম সরকারকে তার ষোলপাড়া গ্রামের বাসভবন থেকে দাউদকান্দি মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। সাইফুল সরকার ষোল‌পাড়া গ্রামের মৃত দৌলত সরকারের ছেলে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

1

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

2

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

3

মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক

4

বিএসএফের আটক ৫ বাংলাদেশি নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির

5

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

6

দীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

7

বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না

8

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির বির

9

কালিগঞ্জে শান্তিপূর্ণ সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ে তিনদিনব্যা

10

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যোগীপোলে দোয়া মাহফি

11

বিলুপ্তির পথে নাসির নগরে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

12

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

13

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ মহিলা মাদককারবারী আটক

14

মানবতার এক অনন্য দৃষ্টান্ত শরিফ স্যার

15

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্ম

16

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

17

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

18

দৌলতপুরে 'উপজেলা প্রশাসন কাপ' ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কর

19

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল ছাত্র- যুব সমাবেশ অনুষ্ঠ

20