জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


হাফিজুর রহমান 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে ইউনিয়নের কামাটোলা গ্রামের একটি আমবাগানে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা আবু তালেব। এ সময় বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি মানিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আবু তালেব বলেন, বিএনপি একটি গণমানুষের দল। এই দল বারবার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আজকে আবারও সেই সময় এসেছে যখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।
আমাদের মাঝে চারজন যোগ্য নেতৃবৃন্দ ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। কিন্তু আমরা মনে রাখব— ব্যক্তি নয়, দলই আমাদের বড় পরিচয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবেন, আমরা সবাই তাঁকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
শিবগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে প্রত্যেকটি নেতাকর্মীকে তৃণমূল পর্যায়ে সংগঠিত হতে হবে। ঘরে ঘরে গিয়ে জনগণকে বোঝাতে হবে কেন পরিবর্তন প্রয়োজন, কেন বিএনপির সরকার দরকার। ইনশাআল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে আবারও আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং মানুষের মুখে হাসি ফিরিয়ে আনব।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন

1

কালিয়াকৈরে শফিপুর বাজার সমবায় সমিতির মত বিনিময় সভা অনু

2

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈ

3

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

4

শুধুই আশ্বাস মেলে, হয় না সেতু

5

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেলিম রেজার

6

সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির

7

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার

8

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

9

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানুষের ঢল

10

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ১২টি গরু লুট

11

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

12

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

13

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

14

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

15

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

16

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

17

জনবল সংকটে জর্জরিত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

18

মহেশখালীর কুতুবজোমে মা ও ছেলের মরদেহ উদ্ধার

19

তেহরানের আকাশে রুশ ছায়া- কেন শেষ মুহূর্তে থমকে গেল ট্রাম্পের

20