জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে গাছে গাছে ঝুলছে রঙ্গিন লিচু

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আম-লিচুতে ভরপুর ঠাকুরগাঁওয়ে, লিচুর রাজ্য বলা হয় এই জেলাকে। জেলার আনাচে-কানাচে গাছে গাছে ঝুলছে সুস্বাদু ও রসালো বিভিন্ন জাতের লিচু। বাজারে উঠেছে নানান জাতের সুমিষ্ট মাদ্রাজি জাতের লিচু। সম্প্রতি জিআই পণ্যের তালিকায় যুক্ত হয়েছে এ জেলার বেদানা জাতের লিচু। বেদানা লিচুকে লিচুর রাজা বলা হয়।
ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার লিচু বাগান ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি গাছে আশানুরূপ লিচু ধরেছে। গাছে প্রতিটি লিচু পাক ধরেছে। বাগান মালিক এবং বাগান ব্যবসায়ীরা লিচু পাড়ার প্রস্তুতি নিচ্ছেন। বাজারে উঠেছে এগুলো আগাম জাতের মাদ্রাজি জাতের লিচু। তবে সপ্তাহের মধ্যে বেদানা লিচুসহ, হাড়িয়া বেদানা, বোম্বাই, চায়না-থ্রি, চায়না–টু, কাঁঠালি এবং মোজাফফরি জাতের লিচু বাজারে উঠবে।
জেলার বিভিন্ন হাট-বাজার, রাস্তা-ঘাটে বিক্রি হচ্ছে মাদ্রাজি লিচু। এজাতের লিচু খেতে সুমিষ্ট এবং স্বাদে ভরপুর। ব্যবসায়ীরা এসব লিচু দুই থেকে আড়াই টাকা পিচ বিক্রি করছেন।
মোজাফফর হোসেন বলেন, “বাড়িতে আমার একটা মাদ্রাজি জাতের লিচু গাছ আছে, বয়স প্রায় ২০ বছর হবে। ফল আসা থেকে আজ পর্যন্ত প্রতি বছর পর্যাপ্ত লিচু ধরে। খেতে খুবি মিষ্টি এবং সুস্বাদু। আমি গাছের লিচু বিক্রি করি না। নিজেরা খাই এবং আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের দিয়ে থাকি। কয়েক দিন থেকে পরিবারের লোকজন গাছ থেকে লিচু পেড়ে খাওয়া শুরু করেছে।”
কালিবাড়ি বাজারে লিচু ব্যবসায়ী ওয়াসিম আলী বলেন, “গত এক সপ্তাহ ধরে বাজারে আমরা মাদ্রাজি জাতের লিচু বিক্রি করছি। অন্যান্য ভাল মানের লিচু বাজারে আসতে এখনও কয়েকদিন সময় লাগবে। আমরা মাদ্রাজি ১০০ লিচু ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি করছি।” 
ফারাবাড়ি লিচু বাগান মালিক সোহরাব হোসেন বলেন, “দুই বিঘা জমির উপর আমার একটা লিচু বাগান রয়েছে। প্রায় ১০০ টি মাদ্রাজি, বোম্বাই, চাইনা থ্রি জাতের লিচু গাছ আছে। প্রতিটি গাছে আশানুরূপ লিচু ধরেছে। কয়েকদিন থেকে মাদ্রাজি জাতের লিচু বাজারজাত করছি। তবে বাকি জাতের লিচু আর কয়েকদিনের মধ্যে পাড়া শুরু করব। এবারও আশা করছি গত বছরের চেয়ে বেশি টাকায় লিচু বিক্রি করব।” 
ঠাকুরগাঁও সদর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুত্রে, “চলতি মৌসুমে জেলায় এ বছর লিচুর ফলন ভালো হয়েছে। প্রতিটি গাছে থোকায় থোকায় লিচু ঝুলছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন আগের বছরের তুলনায় অনেক ভাল হয়েছে। এবার ঠাকুরগাঁও জেলায় মোট ২০০শ ৮১  হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। জেলায় লেচুর বাগান রয়েছে ৬৪১ টি গাছ। লেচুর উৎপাদন হয়েছে  -১৬ শ ৯৮ মেট্রিটন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদর উপজেলায় দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন

1

সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

2

বাঞ্ছারামপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর পুনঃ কমিটি গঠন ও শপথ

3

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা

4

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

5

‘হ্যাঁ–না’ ভোটের ব্যানার ঝুলছে না সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠা

6

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

7

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

8

চরমোগুরিয়ায় রকি খানের আত্মহত্যা

9

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়

10

কটিয়াদীতে নারী যাত্রী সেজে স্বর্ণের চেইন চুরি!চোর চক্রের সদ

11

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

12

চাটখিলে এক ভুয়া ডেন্টিস্টকে ১০ হাজার টাকা জরিমানা

13

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক মাদক বিরোধী র‍্যলী

14

কাপাসিয়ায় মধু চাষ ও আখের গুড় উৎপাদনে বিনামূল্যে সহায়তা প

15

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

16

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

17

টাঙ্গাইল-৮ আসনে আচরণ বিধি লংঘনের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থীকে

18

ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী শাহ মোহাম

19

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

20