Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্পূর্ণ মিথ্যা’



শামীম হাসান

 বাগেরহাটের জেলারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা জুয়েল হাসান (সাদ্দাম)। কারাগার থেকে জামিনে বেরিয়ে বুধবার সন্ধার পর বাগেরহাটে পৌঁছান তিনি। এ সময় স্ত্রী-সন্তানের কবর জিয়রত করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি ওই অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন বাগেরহাট জেলা কারাগারের জেলার খোন্দকার মো. আল-মামুন।  


গ্রেপ্তারের পর গত বছরের ৬ এপ্রিল আদালতের নির্দেশে জুয়েল হাসানকে (সাদ্দাম) বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। ২২ জুলাই ২০২৫ বাগেরহাট থেকে তাকে ‘প্রশাসনিক কারণে” যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানন্তর করা হয়।

সাদ্দাম বলেন, ‘বাগেরহাটের জেলার আমার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছে, যে যদি, বাগেরহাট থাকতে হয়, ৫ লক্ষ টাকা দিতে হবে।’ সাদ্দামের করা এমন একটি বক্তব্যের ভিডিও এরই মধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাদ্দাম ওই দাবি করেছিলেন। ভিডিও ওই ভাইরাল অংশ নিয়ে নানা আলোচনা হচ্ছে।

একই বক্তব্যে তিনি দাবি করেন, ‘আমি কারাগারে ঢোকার পর থেকে, আগের থেকে আমার বাগেরহাটের সংসদ সদস্য তন্ময় ভাই (বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার ভাগ্নে শেখ তন্ময়) আমার পরিবারের সার্বক্ষণিক খোঁজ খবর নিছে। জেলে আমার পিসির টাকা, জামিনের টাকা, সম্পূর্ণ আমার ভাই ....।

নিজেকে ‘নির্দোষ’ এবং রাজনৈতিক বন্দী’ দাবি করে সাদ্দাম বলেন, ‘আমার স্ত্রী অনেক হতাশাগ্রস্থ ছিল। আমাকে তিনটে মাস সেলে রাখা হয়েছে, সেল বন্দী।’

তবে কারা কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলছে, ওই বন্দী শুরু থেকে অনেক বেশি আক্রমনাত্মক ছিল। বিভিন্ন জনকে গালাগাল এমনকি মারধরও করেছে। নিরাপত্তার জন্য তাকে সেলে দেওয়া হয়েছিল। সেখানে চলাচলটা সংরক্ষিত থাকে। সেল কোন শাস্তির জায়গা না।

সাদ্দামের অভিযোগের ‘সম্পূর্ণ মিথ্যা’ উল্লেখ করে বাগেরহাট জেলা কারাগারের জেলার খোন্দকার মো. আল-মামুন বলেন, ‘তার আচারণের কারণেই তাকে যশোরে পাঠানো হয়। এখানে অন্যকোন ঘটনা নেই। আর জেলার চাইলেই কাউকে অন্য জেলে স্থানন্তর করতে পারেনা। এ ধরণের ভিত্তিহীন কথার আমি প্রতিবাদ জানাচ্ছি।’

বাগেরহাট কারাগারের নথি অনুযায়ী, বন্দী অবস্থায় গত বছরের ১২ মার্চ তিনি একজন সেল ইনচার্জকে (বাদশা মিয়) হুমকি দেন এবং গালাগাল করেন। ৬ জুলাই অপর এক বন্দীকে মারধর করেন।
  
 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

2

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরেশনে পরিকল্পনা যাচাই সভা

3

টাঙ্গাইল-৮ আসনে আচরণ বিধি লংঘনের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থীকে

4

হাদিরা বেঁচে থাকবে তারুণ্যের বিপ্লবে

5

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

6

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অন

7

শাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪৬ জন

8

গণভোট ঐক্যমত কমিশনের প্রস্তাব জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

9

নারায়ণগঞ্জ-৫ আসনে ‘স্বৈরাচারের দোসর’ প্রার্থী গ্রেপ্তারের দা

10

পিআইবি’র প্রশিক্ষণে বৈষম্য মৌলভীবাজারে সাংবাদিক ইউনিয়নের অব

11

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

12

জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণ গ্রেফতার ১

13

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি-রাশেদ

14

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আ

15

কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শ

16

জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হলে উন্নয়নই হবে আমার মূল লক্ষ

17

দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জবর দখলের অভিযোগে

18

বন্ডাই বিচে ভয়াবহ গণহত্যার পর অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন আরও কঠ

19

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন

20