জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

 শাহজাহান হেলাল 

ফরিদপুরের মধুখালীতে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে প্রায় দুপুর পর্যন্ত কুয়াশার ঘনত্ব এতটাই বেশি থাকছে যে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সূর্যের দেখা মিলতে দেরি হওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।ঝ
রবিবার (৪ জানুয়ারী) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়,কুয়াশার কারণে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক স্থানে হেডলাইট জ্বালিয়েও সামনে কিছু দেখা যাচ্ছে না। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং সময়মতো গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে।
ভ্যানচালক মো. জাকির বলেন, “টানা কয়েক দিন ধরে তীব্র শীত ও কুয়াশার কারণে আমাদের আয় কমে গেছে। শীতল বাতাস আর ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালানো খুবই কষ্টকর। কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যায় না, লাইট জ্বালিয়েই চলাচল করতে হচ্ছে।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও নিম্নআয়ের পরিবারগুলো। সকালবেলা কাজে বের হতে না পারায় তাদের দৈনন্দিন আয় ব্যাহত হচ্ছে। শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগের ঝুঁকি বাড়ছে বলেও জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।
ফরিদপুরের বিভিন্ন বাজার ও জনসমাগমস্থলে শীতবস্ত্রের চাহিদা বেড়েছে। তবে প্রয়োজনের তুলনায় শীতবস্ত্রের সরবরাহ কম থাকায় দরিদ্র মানুষের দুর্ভোগ বাড়ছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ জোরদারের দাবি উঠেছে।
৪ জানুয়ারি ২০২৬খ্রিঃ রোববার বিকেলে সূর্যের দেখা গেলেও কোন উত্তাপ ছিল না।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল-৫ বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের শুভেচ্ছা

1

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

2

টগবী ২,৩,৪এবং'৫নং ওয়ার্ড মহিলা দলের নির্বাচনী প্রচারণার প্র

3

ভুয়া তথ্যে দিয়ে পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক

4

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

5

কাজিপুরে সেলিম রেজার পক্ষে নারীদের সরব উপস্থিতি

6

পটুয়াখালীর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন কে

7

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

8

চামড়া খাতে এক যুগে রাজস্ব কমেছে ১৬ কোটি মার্কিন ডলার

9

শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় রাজাপুরে ইসলামী ছাত্র

10

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে ছাত্

11

বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

12

ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অ

13

কয়রায় সুধীজনদের সাথে খুলনা জেলা পুলিশ সুপারের মতবিনিময়

14

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

15

চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

16

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্

17

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মনিপুরি সম্প্রাদায়ের ধর্মীয় উৎব মহা

18

এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে কোথাও যাবো না_ ইঞ্জিনিয়ার

19

ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু মনোনয়নপত্র দাখিল

20