পরিযায়ী পাখি কুষি ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে।প্রতিবছরের ন্যায় জীবননগর উপজেলায় যৌথভাবে পালন করে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সংগঠন, বসুন্ধরা শুভ সংঘ, প্রকৃতি প্রেমী সংগঠন ও বন বিভাগ। দিবসটি উদযাপন করতে উপজেলা বন বিভাগ হতে একটি শোভাযাত্রা করে জীবননগর চৌরাস্তার মুক্ত মঞ্চ গিয়ে শেষ হয়।
মুক্ত মঞ্চে বক্তারা পরিযায়ী পাখির আবাসস্থল ও এদের উপকারিতা সম্পর্কে নির্দশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে কথা বলেন মানবতা জন্য সংগঠনের সভাপতি বড় শলুয়া মডেল কলেজের প্রভাষক আহসান হাবীব। বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা জহিরুর ইসলাম। প্রকৃতি প্রেমী সংগঠনের নাজমুল হোসেন ও জীবননগর উপজেলার বন বিভাগের কর্মকর্তা শহিদুল ইসলাম কাজল।
মানবতার জন্য সংগঠনের সভাপতি আহসান হাবীব বলেন,প্রতি বছরের ন্যায় জীবননগর উপজেলায় পরিযায়ী পাখি দিবস উদযাপন করা হয়। পৃথিবীতে প্রায় ১২০০ শত প্রজাতির পাখি আছে।তার মধ্যে এক তৃতীয়াংশ পাখি হলো পরিযায়ী।
বাংলাদেশে, ৭২৮ জাতের পাখির মধ্যে ৩০০ প্রজাতির পাখি পরিযায়ী। আবহাওয়া জলবায়ুর কারনে এসব পরিযায়ী পাখি বিলুপ্ত হতে যাচ্ছে। পরিযায়ী পাখির কারনে কৃষির অনেক উপকার হয়।এরা কৃষির ক্ষতিকর পোকা খেয়ে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলেচনা শেষে জীবননগর চৌরাস্তার মোড়ে সচেতনতা তৈরিতে করতে বিভিন্ন নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়।