মো. হাসানুল রহমান হিমন
প্রকাশঃ 10-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধা জেলা বারে'র সাবেক সভাপতি গ্ৰেপ্তার

গাইবান্ধায় বিএনপির অফিস ভাঙচুরের মামলায় সাবেক এমপি মহাবুব আরা বেগম গিনির দোসর গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মে) গভীর রাতে গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
এছাড়াও তিনি গাইবান্ধা জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, “বিএনপির অফিস ভাঙচুরের মামলার তদন্তে অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”
প্রসঙ্গত, গাইবান্ধায় বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের করে যুবদল ও বিএনপি। এই মামলা দুটিতে জেলা আওয়ামী লীগের শতাধিক নেতার নাম উল্লেখ করে বেশ কিছু অজ্ঞাত আসামী করা হয়। মামলায় অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স এজাহার নামীয় আসামি না হলেও তদন্তে তার নাম এসেছে। যার কারণে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষনের চেষ্টা

1

গলাচিপায় যুব উন্নয়নের ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে কম্পিউটার প

2

ক্লিন ইমেজের শাহ আলম আছেন সুবিধাজনক অবস্থায়

3

চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

4

মাতৃভূমির টান

5

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

6

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) গাঁজা উদ্ধার; প্রাইভেটকার

7

শিবগঞ্জে ড্রেন নির্মাণে বিকল্প রাস্তা-সাইনবোর্ড না থাকায় ভোগ

8

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

9

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুশিক্ষার্থীসহ তিনজন নিহত

10

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

11

চুনারুঘাটে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

12

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক রিফ্রেশার

13

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

14

চট্টগ্রাম-১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে প্রচারণা অনুষ্ঠিত

15

ময়মনসিংহ-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক

16

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

17

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

18

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

19

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত

20