জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ক্লিন ইমেজের শাহ আলম আছেন সুবিধাজনক অবস্থায়

 মো: নাজমুল আহসান জাবেদ 
নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনের নির্বাচনী মাঠে ক্লিন ইমেজ ও জনসম্পৃক্ত রাজনীতির কারণে এমপি প্রার্থী শাহ আলম ক্রমেই সুবিধাজনক অবস্থানে চলে যাচ্ছেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় সামাজিক ও নাগরিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে শাহ আলমের বিরুদ্ধে বড় ধরনের কোনো বিতর্ক বা নেতিবাচক অভিযোগ নেই। ফলে ভোটারদের একটি বড় অংশ তাকে একজন পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে দেখছেন।

স্থানীয়রা বলছেন, ফতুল্লা এলাকায় যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে, সেখানে শাহ আলমের শান্ত স্বভাব, স্পষ্ট বক্তব্য এবং জনবান্ধব অবস্থান তাকে অন্য প্রার্থীদের তুলনায় আলাদা করেছে।
নির্বাচনী প্রচারণায় শাহ আলম বারবার সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ফতুল্লা গড়ার অঙ্গীকার করছেন। পাশাপাশি শ্রমিক অধিকার, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নকে তিনি তার প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরছেন।

একাধিক ওয়ার্ডের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এবার পরিবর্তন চান এবং বিতর্কিত বা পুরনো ধারার রাজনীতির বাইরে এসে ক্লিন ইমেজের প্রার্থীর দিকে ঝুঁকছেন। এ ক্ষেত্রে শাহ আলম তাদের কাছে একটি সম্ভাবনাময় বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভোটের মাঠে যদি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং ভোটার উপস্থিতি ভালো হয়, তাহলে ক্লিন ইমেজ ও জনসমর্থনের কারণে শাহ আলম শক্ত অবস্থানে থাকবেন।
এ বিষয়ে শাহ আলম বলেন, “আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে। আমার শক্তি কোনো পেশিশক্তি নয়, আমার শক্তি ফতুল্লার সাধারণ মানুষ। তাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।”
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূষিত বাতাস, ভাঙাচোরা সড়ক ও আবর্জনার শহর

1

নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মনোনয়

2

একক আধিপত্যের যুগ শেষ, যুক্তরাষ্ট্র–চীন ‘জি–টু’ বাস্তবতার ইঙ

3

চোরাচালানের নিউজ করায় সাংবাদিকের উপর হামলা

4

চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

5

কালিগঞ্জে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর,নগদ টাকা সহ স্বর

6

ঢাকাস্থ কালিগঞ্জ উপজেলা সমিতির সভা অনুষ্ঠিত

7

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

8

কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি ন

9

মোংলার চিলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল ধানের শ

10

মনোনয়ন জমা দিয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

11

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিতে পারেন জাতীয় পার্

12

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

13

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মা

14

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

15

নবাবগঞ্জ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

16

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

17

গাজীপুরের মনিপুর বিট অফিসের দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ সাধার

18

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

19

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

20