জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-২ আসনে কর্নেল আজিম উল্লাহ বাহারকে পূর্ণ মনোনয়ন প্রদানের দাবিতে ফটিকছড়িতে মানববন্ধন

মোঃ মোশারোপ
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে জনাব সরওয়ার  আলমগীরকে পরিবর্তন করে কর্নেল আজিম উল্লাহ বাহার-কে পূর্ণ মনোনয়ন দেওয়ার দাবিতে ফটিকছড়ির হেয়াকো বাজারে তৃণমূল বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৬/১১/২৫ রোজ রবিবার  বিকেলে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। বক্তারা বলেন,
ফটিকছড়ির জনসমর্থন, ত্যাগ-তিতিক্ষা এবং দীর্ঘ রাজনৈতিক ভূমিকার যথাযথ মূল্যায়ন করেই কর্নেল আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়া সময়ের দাবি। তৃণমূলের মতামত উপেক্ষা করে ভিন্ন কাউকে মনোনয়ন দেওয়া হলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি হবে বলে তারা উল্লেখ করেন।

মানববন্ধনে বক্তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজকরা জানান—
“ফটিকছড়ির মানুষের প্রত্যাশা পূরণ ও তৃণমূলের মতামতের সম্মান রক্ষার স্বার্থে কর্নেল আজিম উল্লাহ বাহারকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জোর দাবি জানাচ্ছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে পেরেন্টস ড্রীম একাডেমী কর্তৃক আয়োজিত ২০২৫ বার্ষিক

1

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

2

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

3

নওগাঁ–রাজশাহী সড়কে বালুবোঝাই ট্রাক খাদে, চালক অল্পের জন্য রক

4

লৌহজংয়ে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

5

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

6

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি ধানেরশী

7

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

8

নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

9

জামায়াতের রাজশাহী -৫ আসনের প্রার্থী পরিবর্তন

10

ঢাকা-৫ আসনে জামায়াত জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

11

সেনবাগে বালু উত্তোলনকালে ম্যাজিস্ট্রেট দেখে পালালেন বিএনপি ন

12

‎ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংব

13

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন না মাসুদুজ্জামান মাসুদ

14

মাদারীপুরের-গোপালপুরে,গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ

15

সুন্দরবন রক্ষায় যুবদের লড়াই

16

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

17

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

18

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

19

সিদ্ধিরগঞ্জে ৩ কেজি গাঁজা সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

20