জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোর গ্যাংয়ের ‘বলি’ হালিশহরের সাব্বির, ছয়দিন মৃত্যুযন্ত্রণার পর না ফেরার দেশে

চট্টগ্রাম নগরের হালিশহরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কলেজছাত্র ওয়াহিদুল হক সাব্বির (১৮)। পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং সদস্যদের মধ্যে বিরোধের জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। প্রথমে তাকে লোহার রড দিয়ে বেধড়ক পেটানো হয়; একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়।

বুধবার (২১ মে) বিকেল ৫টার দিকে ছয় দিন ধরে মৃত্যুযন্ত্রণা ভোগ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাব্বির নগরের আইডিয়াল টেকনিক্যাল স্কুল নামে একটি প্রতিষ্ঠানের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

সাব্বিরের মামা মো. শফিকুল জনতার খবর পত্রিকার প্রতিবেদক কে জানান, গত ১৬ মে শুক্রবার দুপুরে নামাজ পড়ার পর আবিদ নামে এক তরুণ ‘চা খাওয়ার কথা বলে’ হালিশহরের নতুন বাজার বিশ্বরোড এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে হাসপাতালে ভর্তি করা হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এলাকার কিশোর-তরুণদের মধ্যে বিরোধ হয়েছিল। তারা সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এলাকাভিত্তিক গ্রুপিং নিয়ে তাদের মধ্যে মারামারি হয়। সেখানে ছুরিকাঘাত করা হয়েছিল সাব্বিরকে।

নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার কাজী মো. বিধান আবিদ বলেন, কিশোর গ্যাং সদস্যদের মধ্যে বিরোধের জেরে তাকে ছুরিকাঘাত করা হয়। সাব্বিরের পরিচয় শনাক্তের পর পুলিশ তদন্ত করে একজনকে গ্রেপ্তার করে। সে ঘটনার বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও

1

তারেক রহমানকে কটাক্ষ করায় আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ক

2

আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী ’বাইট্টা জাফর’ সেনাবাহিনীর অভি

3

বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছে ব্যারিস্টার রুমিন ফারহানা

4

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

5

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

6

টাংগাইলের নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শ

7

কাজিপুরে ধানের শীষের পক্ষে সেলিম রেজার বিশাল মিছিল ও সমাবেশ

8

নেত্রকোনার বারহাট্টায় মহান বিজয় দিবস পালিত

9

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

10

সিলেটে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

11

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা

12

ছাতক গোবিন্দগঞ্জে ব্যবসায়ী সমিতি কালভার্ট খনন করেন শহরের ময়ল

13

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে উন্নয়নের নতুন

14

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন

15

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

16

ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়

17

দশমিনাকে পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিলেন- হাসান মামুন

18

‘হ্যাঁ–না’ ভোটের ব্যানার ঝুলছে না সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠা

19

কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত

20