জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মোংলার চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠিত হয়েছে

শেখ তাইজুল ইসলাম
রক্ষিত এলাকা ব্যবস্থাপনা বিধিমালা-২০১৭ অনুযায়ী চাঁদপাই রেঞ্জের মোংলা, মোরেলগঞ্জ, শরণখোলা ও দাকোপ ৪ টি উপজেলার আন্ধারমানিক ইকো ট্যুরিজম স্পটে সহ-ব্যবস্থাপনা (সি এম সি) সাধারন ও নির্বাহী কমিটি গঠিত হয়েছে।
ধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় আন্ধারমানিক ইকো ট্যুরিজম স্পটে সহ-ব্যবস্থাপনা কমিটির কাউন্সিলরদের মতামতের মাধ্যমে সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
চাঁদপাই রেঞ্জ আওতাধীন আন্ধারমানিক ইকো ট্যুরিজম স্পটে সহ-ব্যবস্থাপনা সাধারণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি'র সভাপতিত্বে এবং সদস্য সচিব সুন্দরবন পূর্ব বন বিভাগের সহকারী বন সংরক্ষক দ্বীপন চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির প্রশাসনিক কর্মকর্তা সেক্সপিয়ার বালা। 


প্রথম অধিবেশনে বক্তব্য শেষে বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন পূর্ব বন বিভাগের সহকারী বন সংরক্ষক দ্বীপন চন্দ্র দাস।


দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মধ্যে কোন প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মোঃ ফারুক হোসেন হাওলাদার সভাপতি নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম মৃধা ও সহ-সভাপতি (নারী) তাপসী পাইক ও কোষাধ্যক্ষ মোঃ মারুফ হাওলাদার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। এসময় দু'বছর মেয়াদী চাঁদপাই রেঞ্জ এর সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে পদাধিকার বলে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দ্বিপন চন্দ্র দাস।


অন্যান্যদের মধ্যে সুন্দরবন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রেজাউল করিম মৃধা, চিলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শিপ্রা হালদার, পরিবেশ কর্মী সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, মোংলা টি এ ফারুক স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু সাইদ, উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রানী সম্পদ কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, ঢাংমারী স্টেশন অফিসার , অফিসার ইন-চার্জ করমজল, স্টেশন অফিসার চাঁদপাই, স্টেশন অফিসার জিউধরা, স্টেশন অফিসার ধানসাগর, পুলিশ বিভাগের প্রতিনিধি, বিডিআর/ কোস্টগার্ডের প্রতিনিধি, নবপল্লব ও সুশীলন প্রকল্পের কর্মকর্তাগন, সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য, র‌্যাব, বিজিবি, নৌপুলিশ, মোংলা থানা পুলিশের প্রতিনিধি, চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা সাধারন ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

1

যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী নুরুজ্জামা

2

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

3

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি ও যান্ত্রিক ত্রুটিতে

4

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

5

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

6

মানবতার এক অনন্য দৃষ্টান্ত শরিফ স্যার

7

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

8

ছেলের কুঠারাঘাতে মা আইসিইউতে

9

গণতন্ত্রের দুই প্রতীকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী মাঠে আরও সক

10

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তুষার গ্রেফতার

11

জামুডঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার কমিটির সভাপতি হলেন যমুনা টিভ

12

উচ্চ ফলোন বিষয়োক কৃষি প্রশিক্ষণ

13

ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে

14

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

15

বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার

16

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বি

17

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর

18

দাওগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

19

নওগাঁর নিয়ামতপুরে সরকারিভাবে নির্মিত হচ্ছে গোরস্থান

20