জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

আল-মানার আয়োজিত ক্বীরাত প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে আল-মানার সম্পাদনা পর্ষদ কর্তৃক আয়োজিত ক্বীরাত প্রতিযোগিতা - ২০২৫ এর গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ মে) সকাল ৯ ঘটিকায় সালুটিকর ডিগ্রি কলেজ হলরুমে আল-মানার এর প্রকাশক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম এর সভাপতিত্বে ও সম্পাদক মুহাম্মদ মামুনুর রশীদ এর সঞ্চালনায় এ প্রতিযোগিতা শুরু হয়। অনলাইনে প্রেরণকৃত ভিডিও থেকে শীর্ষ ২৫ জনকে বাচাই করে গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ও লিডিং ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, অনুষ্ঠানের বিশেষ অতিথি ও তানযীমুল কুরআন একাডেমী'র প্রিন্সিপাল হাফিজ রশীদ আহমদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান ফাউন্ডেশনের সচিব ও এএফপি'র প্রতিবেদক মুহাম্মদ আলী মাজেদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আহমদ।

দুপুর ১টায় শুরু হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. জিয়াউর রহমান বলেন, "কুরআন তেলাওয়াত আমাদের অন্তর আত্মাকে প্রশান্তি প্রদান করে। আল-মানার এর এ আয়োজন নিঃসন্দেহে সুন্দর ও সময়োপযোগী। তাদের কার্যক্রমকে স্বাগত জানাই।" এসময় তিনি প্রতিযোগীদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সাথে সাথে ফলাফল ঘোষণা করে প্রতিযোগীদের মাঝে সনদ, ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে বাউল শিল্পীর অকাল মৃত্যুতে শোকাহত ছাতকবাসী

1

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

2

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

3

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

4

নওগাঁর বদলগাছিতে শিক্ষা সুরক্ষায় সমন্বিত উদ্যোগ

5

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

6

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

7

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায়

8

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

9

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে

10

সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

11

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ

12

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

13

পররাষ্ট্র দপ্তরে ব্যাপক পরিবর্তন, থাকবে না গণতন্ত্র ও মানবাধ

14

নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে গজারিয়া থানা প্রেসক্লাবের

15

শব্দদূষণে ট্রাফিক পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিয়ে বিধিমালা

16

ঈশ্বরদীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

17

সন্ধ্যার মধ্যে দেশের ৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

18

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

19

আ. লীগ ঘোষিত ঢাকা লকডাউনেও দোহারে স্বাভাবিক জীবনযাত্রা

20