জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে গজারিয়া থানা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গাজী মাহমুদ পারভেজ 
 গজারিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গজারিয়া থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। 
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে ইউএনও কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন গজারিয়া থানা প্রেসক্লাবের সভাপতি নেয়ামুল হক নয়ন, সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইনসহ প্রেসক্লাবের অন্যান্য সিনিয়র সদস্যরা।

সাক্ষাৎকালে প্রেসক্লাব নেতৃবৃন্দ গজারিয়ার বিগত সময়কার আইন-শৃঙ্খলার অবনতি, সড়ক দুর্ঘটনার ঝুঁকি, কিশোর গ্যাং সমস্যা, মাদক পরিস্থিতি, এবং সাধারণ মানুষের প্রশাসনিক সেবায় ভোগান্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন।

এসময় প্রেসক্লাব সভাপতি নেয়ামুল হক নয়ন বলেন—“গজারিয়া একটি সম্ভাবনাময় এলাকা। কিন্তু সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলার অবনতি জনগণকে উদ্বিগ্ন করেছে। আমরা চাই নতুন ইউএনও স্যারের দক্ষ নেতৃত্বে পরিস্থিতির দ্রুত উন্নতি হোক।”

সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন বলেন—
“প্রশাসন, গণমাধ্যম এবং এলাকার জনপ্রতিনিধিদের সমন্বয়ে গজারিয়াকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সবার যৌথ ভূমিকা অপরিহার্য। আমরা সাংবাদিকরা ইতিবাচক সহযোগিতা অব্যাহত রাখব।”

গজারিয়া থানা প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও এলাকার সমসাময়িক সমস্যা, বিশেষ করে কিশোর অপরাধ, মাদক কারবার, বিভিন্ন বাজারে চাঁদাবাজি এবং নদীপথে নৌযান নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সবশেষে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রেসক্লাবের মতামত ও পরামর্শকে স্বাগত জানিয়ে বলেন—
“গজারিয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা আমার প্রথম অগ্রাধিকার। প্রশাসনের প্রতিটি বিভাগকে সমন্বয় করে কাজ করা হবে। জনগণের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করব।”

তিনি আরও বলেন—“গণমাধ্যম সমাজের দর্পণ। আপনাদের তথ্য ও পর্যবেক্ষণ আমাদের কাজকে আরও শক্তিশালী করবে। গজারিয়াকে নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নয়নমুখী করতে সবার সহযোগিতা কামনা করছি।”

সৌজন্য সাক্ষাৎ শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ ইউএনও’র প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং তাঁর সফল কর্মময় প্রশাসনিক যাত্রার জন্য শুভকামনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

1

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

2

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

3

জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডে ফায়ার ফাইটিং প্রশিক্

4

ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ

5

দশমিনায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের র

6

বান্দরবানে আলোচনায় ইউএনডিপি কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্য

7

টাঙ্গাইল পৌরসভায় নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

8

নেতানিয়াহুর পদত্যাগ ও স্বাধীন তদন্তের দাবিতে- উত্তাল বিক্ষোভ

9

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের বহিষ্কারদেশ

10

চরভদ্রাসনে কিশোরী কে অপহন করতে নন্ত্রাসী হামলা

11

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন পুনঃতফশিল ঘোষণ

12

ঝিনাইগাতীতে বড় মসজিদ কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

13

শহিদুল ইসলাম বাবুল ও ইউনুস আলী পরামানিকের সহযোগিতায় ৪ বছর পর

14

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

15

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত

16

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

17

মানিকগঞ্জে ০৬ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে (ডিবি)

18

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

19

শ্রীপুরে তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান

20