আজ ২৪ মে ২০২৫ইং, শনিবার, বগুড়ায় রাজশাহী ও রংপুর বিভাগীয় যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ'। সমাবেশটি বিকেল ৩টায় বগুড়া শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
বিএনপির রাষ্ট্র গঠনের ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করতে তরুণদের উদ্বুদ্ধ করতে এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই সমাবেশের মধ্য দিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে স্বনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে করতে কর্মসংস্থান, সুশিক্ষা, সুস্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তরুণদের মতামত ও ভাবনা সংগ্রহ করা হবে।
রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি জেলা থেকে অন্তত পাঁচ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে ।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সহ বিএনপি তরুন উদীয়মান নেতৃত্ববৃন্দ সহ দলমতের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, চিন্তাবিদ, উদ্যোক্তা ও বক্তারা অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনের রূপরেখা।
এই সমাবেশকে তরুণদের আকাঙ্ক্ষা ও প্রত্যয়ের এক ঐতিহাসিক মিলনমেলা হিসেবে বিবেচনা করছেন। বিএনপির নেতারা মনে করছেন, এই সমাবেশের মাধ্যমে তরুণরা একটি ন্যায্য, মানবিক ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একত্রিত হবেন।
মন্তব্য করুন